ঢাকাশনিবার , ২৯ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বদলগাছীতে ভ্রাম্যমান হাঁসের খামার নিয়ে ৩ বন্ধুর স্বপ্ন

admin
জুলাই ২৯, ২০১৭ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

খালিদ হোসেন মিলু বদলগাছী (নওগাঁ) থেকে : নওগাঁর বদলগাছীতে ভ্রাম্যমান হাঁসের খামারে হাঁস পালনে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নিয়ে ৩ বন্ধুর একই সাথে পথ চলা। গত কয়েক দিন পূর্বে নওগাঁর বদলগাছী উপজেলাধীন বিলাশবাড়ী ইউনিয়ন মাঠে ভ্রাম্যমান হাঁসের খামার নিয়ে এসে ৩ বন্ধু অবস্থান নেয়। ভ্রাম্যমান খামারের কথা এলাকার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। এ খামারে ১২ শত হাঁস রয়েছে। প্রতিদিন ৩ বন্ধু ৩ ভাগে হাঁস নিয়ে বিভিন্ন জলাশয়ে প্রাকৃতিক খাবার খাওয়াতে নিয়ে যায় আবার সন্ধ্যায় ফিরে আসে খামারে। এতে করে তাদের এ হাঁসের খামার পরিচালনা করতে বাড়তি কোন পুঁজির প্রয়োজন হয় না। ৩ বন্ধু হারুনুর রশিদ, লুৎফর সরদার ও আব্দুল হাই তারা জানায় তাদের বাড়ী নওগাঁর সদর থানার হাসাইগাড়ী ইউনিয়নের চুয়ারপাড়া ও মধ্য হাতাশ গ্রামে তাদের বাড়ী। প্রায় দেড় বছর পূর্বে কয়েকশত হাঁস কিনে তারা খামার চালু করে। এখন তাদের খামারে ১২শত হাঁস রয়েছে। তারা খামারে বাড়তি খাবার প্রদান করে না, শুধু মাত্র ৩ বন্ধু মিলে আশে পাশের জলাশয় গুলিতে হাঁস ছেড়ে দিয়ে টাটা সহ প্রাকৃতিক খাবার খাওয়ানো হয়। তারা জানান নিজ এলাকা হাসাইগাড়ী ইউনিয়ন বন্যায় তলিয়ে যাওয়ার কারনে হাঁসগুলি সেখানে প্রয়োজন মত খাবার পাচ্ছে না। জন্যই তারা ট্রাকে করে খামারের হাঁসগুলি বিলাশবাড়ী ইউনিয়ন মাঠে নিয়ে এসেছে। ট্রাকে হাঁস বহন করে আনায় হাঁসের ডিম কমে গিয়েছে বলে জানায়। তবে ৪/৫ দিনের মধ্যে আবার ও হাঁসের ডিম স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে তারা আশাবাদী। প্রাকৃতিক ভাবে হলেও প্রয়োজনমত খাবার পেলে খামারে প্রতিদিন ৭/৮ শত বা তারও বেশি ডিম পাওয়া যাবে। তারা পরিশ্রম করে যাচ্ছে প্রতিষ্ঠা লাভের আশায়। তাদের স্বপ্ন এ থেকে ভালো কিছু করতে পারবে।

স/এষ্