বদলগাছীতে বিট পুলিশিং এর আলোচনা সভা অনুষ্ঠিত
খালিদ হোসেন মিলু বদলগাছী (নওগাঁ)প্রতিনিধি : বদলগাছী উপজেলার ১নং বদলগাছী সদর ইউনিয়নে অপরাধ দমনে বিট পুলিশিং কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার ১নং বদলগাছী সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বদলগাছী ১নং ইউনিয়ন বিট পুলিশিং কমিটির সভাপতি এস আই মোঃ কামরুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্তিত থেকে বাল্য বিবাহ,মাদক দ্রব্য নিয়ন্ত্রন,নারী শিশু নির্যাতন, অল্প বয়সের ছেলে মেয়েদের সম্পর্কের ব্যপারে কথা বলেন। বর্তমানে স্মার্ট ফোন ব্যবহারের বিষয়টি পিতা-মাতাকে লক্ষ্য রাখা ব্যপারে আলোচনা, অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং কমিটির ভুমিকা ও বদলগাছী ইউনিয়নের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়ন বিষয়ে জোরালো বক্তব্য প্রদান করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন থানার তদন্ত (ওসি) রায়হান হোসেন। বিট পুলিশিং সভায় আরো উপস্থিত ছিলেন বদলগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, বদলগাছী আওয়ামীলীগের প্রচারও প্রকাশনা সম্পাদক তৌফিক মান্নান পলাশ, বদলগাছী ইউনিয়নের ইউপি সদস্যরা সহ এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
স/এষ্

