ঢাকাবুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বদলগাছীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

Mahin Sarker
সেপ্টেম্বর ৩০, ২০২০ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

জানাযায়, ৩০ সেপ্টেম্বর বুধবার দুপুর অনুমান ১২টার সময় উপজেলা সদর ইউনিয়নের সোহাসা গ্রামের নুরুল ইসলামের ছেলে কৃষক আব্দুল হাই ওরফে ছোট বাবু (৩৫) সোহাসা মাঠের টঙ্গী ডিপের পার্শ্বে ধান ক্ষেতে কীটনাশক ঔষধ ছিটানোর জন্য যায়।

ঔষধ ছিটানোর এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ বজ্রপাত পড়লে মাঠের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তার অদুরে থাকা ঐ গ্রামের ৩/৪জন কৃষক ছুটে এসে তাকে দ্রুত বদলগাছী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স/ম