ঢাকাশুক্রবার , ৯ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে ধর্ষণবিরোধী গণস্বাক্ষর কর্মসূচি

admin
অক্টোবর ৯, ২০২০ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

খালিদ হোসেন মিলু বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে ধর্ষণ ও যৌন নিপীড়নমুক্ত বাংলাদেশ গড়ার দাবীতে গণস্বাক্ষর কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার(৮ অক্টোবর) দুপুর ১২টায় বদলগাছী চৌরাস্তা মোড়ে তিনদিন ব্যাপী এই গণস্বাক্ষর কার্যক্রমের উদ্বোধন করেন বদলগাছী উপজেলা ভাইস-চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা-ই বদলগাছী’ এ গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করে। ‘আমরা-ই বদলগাছী’র সভাপতি মীর সাব্বির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো স্বাক্ষর করেন বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক ও ‘আমরা-ই বদলগাছী’র উপদেষ্টা মোজাফ্ফর হোসেন উকিল, আধাইপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, কারিগরি কলেজের সহকারি অধ্যাপক সরদার গোলাম কিবরিয়া, মনিরুল ইসলাম সাজু, রজত গোস্বামী, বাবর আলী, গোপাল কিশোর , রেজওয়ানুল করিম, সাংবাদিক আবু জর গিফারী, আসাদুজ্জামান ভুট্টু প্রমূখ।

‘আমরা-ই বদলগাছী’র সভাপতি মীর সাব্বির আহমেদ চৌধুরী জানান, তিন দিন ব্যাপী অনুষ্ঠিত গণস্বাক্ষর কার্যক্রম শেষে স্বাক্ষরিত অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক ও প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর প্রেরণ করা হবে এবং ১০ ফুট দৈর্ঘ্যরে গণস্বাক্ষরিত একটি ব্যানার জনসম্মূখে টাঙিয়ে দেওয়া হবে।

স/কাওছার