খালিদ হোসেন মিলু , বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোলা ইউনিয়নের ৮টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকদের সাথে মত বিনিময় সভা শেষে করোনা ভাইরাস সংক্রমনরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় উপজেলার কোলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের ৮টি পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকের হাতে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক,সাবলুন, সাবান, স্প্রে, ও ১টি করে ব্যানার তুলে দেন কোলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন।
এসময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন উপস্থিত বিভিন্ন দূর্গা মন্দিরের কমিটির সভাপতি -সম্পাদকদের করোনায় স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে পূজা উদযাপন করার দিকনির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন কোলা ইউপির একাধিক সদস্যবৃন্দ।
স/ম

