ঢাকাশুক্রবার , ৯ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বদলগাছীতে ত্রাণের টিনসহ একজন আটক

nayem ahmed
আগস্ট ৯, ২০১৯ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

খালিদ হোসেন মিলু বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে ৪৯পিছ ত্রাণের ঢেউটিনসহ একজনকে আটক করেছে থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে উপজেলার মথুরাপুর ইউনিয়নের চাপাইনগর গ্রামে। জানা যায়, বুধবার সন্ধায় একটি পিকআপ ভ্যানে ১০ ব্যান্ডিল ত্রাণের ঢেউটিন একটি পিকআপ ভ্যান যোগে চাপাইনগর গ্রামের হারুনুর রশিদের বাড়িতে রেখে যায়।

বিষয়টি নিয়ে গ্রামের ভিতর গুঞ্জন শুরু হয়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে বদলগাছী থানার এস আই শাহীন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে ৪৯পিছ ত্রাণের ঢেউটিনসহ বাড়ির মালিক হারুনুর রশিদকে আটক করে থানায় নিয়ে আসে।থানায় হারুনুর রশিদ জানায়, তার ভাতিজি জামাই হানিফ নওগাঁ থাকে,সে এই টিন পাঠিয়ে দিয়েছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, এবিষয়ে তারা কিছু বরাদ্দের কাগজ দেখাচ্ছে। বিষয়টি যাচাই-বাছাই পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

 

স/এন