ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে তৃতীয় শ্রেণির ছাত্রকে ধর্ষণ, ৫৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার !

admin
অক্টোবর ২৮, ২০২০ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বদলগাছীতে তৃতীয় শ্রেণির ছাত্রকে ধর্ষণ, ৫৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার !

খালিদ হোসেন মিলু (বদলগাছী) নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে তৃতীয় শ্রেণির এক ছাত্র (৯) ধর্ষণের অভিযোগে একব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে তাঁর বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক (৫৫)। তিনি উপজেলার ভোলার পালশা গ্রামের বাসিন্দা। তিনি সর্ম্পকে ওই ছাত্রের প্রতিবেশী বড়আব্বা হন।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৬ অক্টোবর সন্ধ্যায় তৃতীয় শ্রেণির ওই ছাত্র বাড়ির পাশে খেলাধূলা করছিল। আব্দুর রাজ্জাক ফুসলিয়ে ওই ছাত্রকে তার বাড়িতে নিয়ে যায়।

এসময় বাড়িতে কেউ ছিল না। আব্দুর রাজ্জাক ছাত্রকে জোরপূর্বক র্ধষণ করে। ছাত্রটি বাড়ি ফিরে ঘটনাটি তার অভিভাবকদের জানায়।

এঘটনায় আজ বুধবার ওই ছাত্রের মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ২৮ শে অক্টোবর বুধবার বেলা ১১টায় পুলিশের এস আই আব্দুল আজিজ অভিযুক্ত আব্দুর রাজ্জাককে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী যোবায়ের আহাম্মেদ বলেন, তৃতীয় শ্রেণির ছাত্রকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

স/ক