বদলগাছী,(নওগাঁ) : নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদের এক নম্বর কৃষি দ্বিতল ভবনটি পরিতাক্ত ঘোষনা করার পরও ভবনটি দীর্ঘ দিন থেকে উপজেলা হিসাব রক্ষণ অফিস হিসাবে ব্যবহার করা হচ্ছিল।সাম্প্রতিক টেন্ডার, কোটেশন ও নিলাম ডাক না দিয়ে ভবনটি ভেঙ্গে ফেলা হয়েছে বলে এলাকাবাসীর তরফ থেকে অভিযোগ উঠেছে।
জানাযায়, বিধিমোতাবেক ভবনটির প্রাক্কলন তৈরীকরে উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে টেন্ডার বা নিলাম ডাকের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে ভবনটি ভেঙ্গে ফেলতে হবে। অথচ টেন্ডার বা নিলাম ডাক আহবান না করে এবং ঠিকাদার নিয়োগ না দিয়ে নির্বাহী অফিসার তার খিয়াল খুশি মতো ভবনটি ভেঙ্গে ফেলেছে। ভবনটিতে কত ইট,রড ও কতটি দরজা-জ্বানালা ছিল এবং কত টাকা মূল্যে সেটি কেউ জানেনা।
এবিষয়টি যদি টেন্ডার বা নিলামের মাধ্যেমে ডাক হতো তাহলে উপজেলার সর্বসাধারণ জানতা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সচ্ছতা জনগণের কাছে পরিস্কার হতো। কিন্তু টেন্ডার বা নিলাম ডাক না দিয়ে ভবনটি ভেঙ্গে ফেলায় সংশ্লিষ্টদের সচ্ছতা নিয়ে সংশয় সৃষ্টির পাশা পাশি ভবনটির ইট,রড ও জ্বানালা-দরজা সহ অন্যান্য জিনিষ পত্রের মূল্য পরবর্তীতে নিদ্ধারণ করা নিয়ে উপজেলার সচেতন মহল সন্দিহান হয়ে পড়েছে। শুধু তাই নয় টেন্ডারবিহীন অবস্থায় ভবনটি ভেঙ্গে ফেলা নিয়মসিদ্ধ কি না তা নিয়েও প্রশ্ন তুলেছে স্থানীয় জনগণ।
উপজেলা কৃষি অফিসার মোঃ হাসান আলীর সঙ্গে কথা বললে তিনি বলেন, ভবনটি এক নম্বর কৃষি অফিসে দ্বিতল ভবন হিসাবে থাকলেও ভবনটির জায়গা উপজেলা পরিষদের। এবং তিনি টেন্ডার কমিটির কেহ নয় বলে জানান। ফলে তিনি এবিষয়ে কিছুই জানেন না।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোঃ মোখলেছু রহমানের সঙ্গে কথা বললে তিনি বলেন, আমি তখন এই উপজেলায় কিছুদিন আগে যোগদান করেছি তাই আমি এ বিষয়ে কিছুই জানিনা না। যা করেছে সব উপজেলা নির্বাহী অফিসার করেছে তাই তার সাথে কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহিরের সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট চিঠি দিয়ে ভবনটি ভেঙ্গে ফেলার অনুমতি নিয়ে এবং টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ দিয়ে ভবনটি ভেঙ্গে ফেলা হয়েছে। এছাড়াও তিনি বলেন ভবনটির প্রাক্কলন করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুল আলম খাঁন চমক নিউজকে জানান, উপজেলা পরিষদের এক নম্বর কৃষি দ্বীতল ভবনটি ভাঙ্গার কোন টেন্ডার বা নিলাম ডাক দেওয়া হয়নি। অবৈধ্যভাবে উপজেলা নির্বাহী অফিসার নিজে এই কাজটি করেছেন। তিনি আরো বলেন, এই নির্বাহী অফিসার এই উপজেলায় যোগদানের পর থেকে নিজের খেয়াল খুশি মতো সব কাজ করছেন।
স/এষ্

