ঢাকাবৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে টাচ এর উদ্দ্যোগে ত্রান পেল ৫৫০ বন্যার্ত পরিবার

admin
সেপ্টেম্বর ৭, ২০১৭ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

বদলগাছী (নওগাঁ ) প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে মথুরাপুর ইউনিয়নের সামাজিক প্রতিষ্ঠান টেকসই সমাজ উন্ন্য়ন সংস্থা (টাচ) এর উদ্দ্যোগে ৫৫০ জন বন্যার্ত পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করা হয় ।টাচ এর সভাপতি মোঃ আশরাফুল ইসলাম মিলন এর সভাপতিত্বে নাসির উদ্দীন মিয়া ,মিস ফারিয়া মিম মামুন এবং এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দের তত্ত্বাবধানে গত বৃহঃস্পতিবার সকাল ১০.০০টায় গয়েশপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্র¯তদের দুর্ভোগ লাঘবের জন্য এ ত্রান বিতরন করা হয় ।ত্রান বিতরনের প্রধান উদ্দ্যোক্তা ছিলেন ওয়ান গ্রুপের কমার্শিয়াল সহকারী ম্যানেজার আকতার হোসেন চৌধুরী রুপম ।

দুস্থদের মাঝে ত্রান হিসেবে ৬ কেজি চাল ,মশুর ডাল ১কেজি, সয়াবিন তেল ৫০০ গ্রাম ,চিনি ৫০০গ্রাম , লবন১ কেজি,চিড়া ১ কেজি, ঔষুধ ও খাবার স্যালাইন বিতরন করা হয় । এর মধ্যে ১০ জন পরিবারের ১০ টি করে টেউটিন ও ৬ টি করে খুঁটি বিতরন করা হয় । এ সময় উপস্থিত ছিলেন মথুরাপুর ইউপি র সাবেক চেয়ারম্যান আব্দুল হাদী চৌধুরী টিপু ,মথুরাপুর ইুপির প্রাক্তন চেয়ারম্যান মাহমুদ চৌধুরী বদলগাছী জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের সাধারন সম্পাদক আব্দুন নাসের চৌধুরী পারভেজ, বিশিষ্ট ব্যবসায়ী শিবলী চৌধুরী , গয়েশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফয়জুল ইসলাম ,ইউপি সদস্য শহীদুল ইসলাম পিন্টু ও টাচ এর পরিচালকবৃন্দ প্রমুখ ।

স/মা