ঢাকাশুক্রবার , ৫ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে টাকার জন্যই মাকে হত্যা করে ছেলে!

admin
নভেম্বর ৫, ২০২১ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বদলগাছীতে টাকার জন্যই মাকে হত্যা করে ছেলে!

খালিদ হোসেন মিলু বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: গরু বিক্রির টাকা হাতিয়ে নিতে চেয়েছিল নিহতের ছেলে ও তাঁর ছেলে বউ। সেই টাকা নিতে না পেরে কৌশলে মাঠের মধ্যে ধান খেতে মাকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

এঘটনা পুলিশ ওই ছেলে ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে বলে দাবি করছে পুলিশ।

নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের বাবলু হোসেনের স্ত্রী নিহত ছবি খাতুন এর হত্যার অভিযোগে গ্রেপ্তার কৃতরা হলেন নিহত ছবি বেগমের ছেলে সবুজ হোসেন (২০) তাঁর রোকসানা বেগম (১৮) ।

গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে ওই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা। নিহত ছবি বেগমের মরদেহ দেউলিয়া গ্রামের একটি ধান ক্ষেত থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, নিহতের ছেলে সবুজ দীর্ঘ দিন থেকে নেশাগ্রস্ত ছিলেন।কয়েকদিন থেকে মা, ছেলে ও ছেলের বউ গরু বিক্রি করা টাকা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে তার ছেলে সবুজ হোসেন ও তার স্ত্রী ছবি বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করতে পারে বলে তাদের ধারণা।

নিহতের স্বামী বাবলু হোসেন বলেন, প্রতিদিনের ন্যায় আমি সকালে খাবার খেয়ে কাজের সন্ধানে বের হয়ে গেছি। কাজ শেষে বাড়ি ফেরার সময় রাস্তায় লোকমুখে জানতে পারি আমার স্ত্রী মারা গেছে। প্রথমে আমি বিশ্বাস করতে পারি নি। বাড়ি থেকে কিছু দুরে একটি ধান ক্ষেতে আমার স্ত্রীর মৃত দেহ পড়ে রয়েছে।

তিনি আরও বলেন গরু বিক্রয়ের ৩৪ হাজার ও এনজিও থেকে ঋণ নেওয়ার ৩০ হাজার টাকা খরচ বাদে সর্বমোট ৫৪ হাজার টাকা আমার স্ত্রীর কাছে ছিল। কয়েক দিন থেকে ওই টাকা সবুজ ও তার স্ত্রী নেওয়ার জন্য আমার স্ত্রী ও আমাকে খুব চাপ দিচ্ছিল। টাকা না দেওয়ার জন্য কয়েক দফায় মারামারিও করেছে সে।

তাকে টাকা না দিলে সে তার মাকে বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছিল। গত বৃহস্পতিবার আমি বাড়িতে না থাকার সুযোগে তারা দুইজন আমার স্ত্রীকে মেরে ফেলে টাকাগুলো নিয়ে পালিয়েছে বলে জানায় সে।

নিহতের ছোট ভাই সাইফুল ইসলামের (৪১) অভিযোগ, টাকা নিয়ে পারিবারিক কলহের জের ধরে তার বোন ছবি খাতুনকে হত্যা করেছে সবুজ হোসেন ও সবুজের স্ত্রী রোকসানা।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি এবং ঘটনার এক ঘন্টার মধ্যে নিহতের সন্দেহভাজন ছেলে সবুজ ও সবুজের স্ত্রী রোকসানাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

তাদেরকে জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। নিহতের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে সবুজ ও তার স্ত্রী রোকসানাকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা করেছে।

স/এষ্