ঢাকারবিবার , ১৫ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে জাতীয় শোক দিবস পালিত

admin
আগস্ট ১৫, ২০২১ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

বদলগাছীতে জাতীয় শোক দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে সকাল নয়’টায় স্থানীয় সাংসদ ছলিম উদ্দিন তরফদার উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এসময় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বদলগাছী থানা, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনসহ বিভিন্ন শ্রেণি, পেশার মানুষ ও সংগঠনের পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পতবক অর্পণ করা হয়।

শোক দিবস উপলক্ষে সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করে।

ইউএনও আলপনা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শামছুল আলম খান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু খালেদ বুলু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, উপজেলা ভাইস-চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মিঠাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফিরোজ হোসেন, কোলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন, আওয়ামী লীগ নেতা বাবর আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জনি আলম প্রমূখ।

আলোচনা শেষে ১০ জন অসচ্ছল শিল্পীর মাঝে ২,৫০০ টাকা করে অনুদান প্রদান করা হয়। এছাড়াও উপজেলা যুব উন্নয়নের পক্ষ থেকে ১২ জনকে মোট পাঁচ লাখ ৪০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।

স/এষ্