ঢাকারবিবার , ৪ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে জমে উঠেছে কুরবানীর পশুর হাট

admin
আগস্ট ৪, ২০১৯ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

খালিদ হোসেন মিলু বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে ঈদুল আযহাকে কেন্দ্র করে জমে উঠেছে কুরবানীর পশুর হাট। ঈদের আর মাত্র কয়েক দিন  বাকী। তাই ক্রেতা বিক্রেতায় মুখরিত হয়ে উঠেছে কুরবানীর পশুর হাটগুলি।
উপজেলা প্রণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১২০ জন খামারিসহ গৃহস্থ পরিবারে ২/১ টি করে লালন পালন করা ১৯৬৫৯ টি কুরবানীর পশু প্রস্তুত রয়েছে এই উপজেলায়। এর মধ্যে গরু ১১৯১০ টি, ছাগল ৬৪৩৫ টি, ভেড়া ৬০৬ টি। উপজেলার প্রধান দুটি পশুর হাট কোলা ও গোবরচঁাপা হাট বসবে ঈদের আগে আর মাত্র একটি করে।
এছাড়া স্বল্প পরিসরে তিনদিন ছাগল বিক্রি হবে ভান্ডারপুর হাটে। আর পার্শ্ববর্তী উপজেলা মহাদেবপুরের মাতাজী হাটেও উপজেলার ক্রেতা-বিক্রেতারা পশু কেনাবেচা করেন।
মাতাজী হাটও ঈদের আগে বসবে আর মাত্র একদিন। তাই এলাকার সকল খামারি ও পশু বিক্রেতা কোলা, গোবরচাঁপা ও মাতাজী হাটের এই তিন দিনের মধ্যে সব পশু বিক্রির চেষ্টা করবেন এবং সকল ক্রেতা এই তিন দিনের মধ্যেই পশু কিনবেন।
গত শুক্রবার কোলা হাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঈদ উপলক্ষে জমজমাট পশুর হাট বসেছে। কুরবানী উপলক্ষে গরু কিনতে আসা উপজেলার বদলগাছী সদর ইউনিয়নের জোবায়ের হোসেন বলেন, গরুর দাম সহনীয় পর্যায়ে রয়েছে।
তাই দেখে শুনে সুন্দর একটি গরু কেনার ইচ্ছে আছে। উপজেলার সদর ইউনিয়নের পিন্ডিরা গ্রামের খামারি একরামুল ইসলাম বলেন, আমার ২০ টি গরু রয়েছে। কুরবানীকে সামনে রেখেই গরুগুলো লালন পালন করেছি। পশু খাদ্যের দামও সহনীয় পর্যায়ে রয়েছে। যদি ইন্ডিয়ান গরু বাজারে না আসে তবে ভালো দাম পাবো বলে আশা করছি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ জিয়াউর রহমান বলেন, বদলগাছী উপজেলায় ১২০ জন খামারি রয়েছে। এদের বেশির ভাগই কুরবানীকে কেন্দ্র করেই পশু পালন করে থাকে।
প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজাকরণের পরামর্শসহ পশুর যাবতীয় রোগ বলাই এর চিকিৎসায় সকল রকম সাহায্য সহযোগিতা আমরা উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে করে থাকি।
স/এষ্