ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে জনসেবা বহুমুখী সোসাইটির উদ্যোগে ত্রাণ বিতরণ

admin
মে ১২, ২০২০ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

খালিদ হোসেন মিলু বদলগাছী (নওগাঁ ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে করোনাভাইরাস মোকাবেলায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শুরু থেকেই নিজস্ব ব্যবস্থাপনায় নিয়মিত ত্রাণ সামগ্রী বিতরণ করছে ‘জনসেবা বহুমুখী সোসাইটি’।

এরই ধারাবাহিকতায় সোমবার বেলা ১১ টায় সোসাইটি’র প্রধান কার্যালয় থেকে উপজেলার বিভিন্ন অঞ্চলের আরও দুই শতাধিক পরিবারকে ত্রাণ সামগ্রী দিয়েছে এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিজনকে ৫কেজি চাল, ১ কেজি ডাল, আধা লিটার তেল, আধা কেজি লবণ ও ১টি সাবান বিতরণ করা হয়।

এসময় উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব বদলগাছী’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, সাঃ সম্পাদক সাংবাদিক হাফিজার রহমান, বদলগাছী প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক দুলু, সাংবাদিক খালিদ হোসেন মিলু, সমাজসেবা অফিসের প্রতিনিধি রজত গোস্বামী, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট হুমায়ন কবীর প্রমুখ।

সোসাইটি’র সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের কারণে উপজেলার বিভিন্ন পেশাজীবি মানুষের কাজ-কর্ম বন্ধ হয়ে পড়ায় কর্মহীন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে নিয়মিত ত্রাণ বিতরণ করা হচ্ছে। সোসাইটি’র নির্বাহী কমিটির সদস্যদের অনুদানের টাকায় সোসাইটি’র ত্রাণ তহবিল থেকে পর্যায়ক্রমে এই ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

স/এষ্