বদলগাছী (নওগাঁ)প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে চোর সন্দেহে যুবককে হত্যার অভিযোগে বদলগাছী সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম ও সদর ইউপির ২ নং ওয়ার্ড সাবেক ইউপি গোলাম মর্তুজা রেজাসহ ৮ জনকে আসামী করে বদলগাছী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে । নিহত হেলালের ছোট ভাই বেলাল বাদী হয়ে গত সোমবার হত্যা মামলা দায়ের করেন। মামলা নং – ১৯ তাং ২১/০৮/২০১৭ । ঐ একই ঘটনায় হত্যা মামলায় অভিযুক্ত গোলাম মর্তূজা চৌধুরী বাদী হয়ে নিহত হেলালসহ ২ জনকে আসামী করে একটি চুরির মামলা দায়ের করেন । মামলা নং Ñ১৮ তাং ২১/০৮/২০১৭ । ।
গত ১৯ আগষ্ট শনিবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের সাতগাছী গ্রামে বৈদ্যতিক ট্রান্সফরমারের কিছু যন্ত্রাংশ চুরি হয় রোববার সকালে উপজেলার কোলা ইউপির গয়রা গ্রামের মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে হেলাল হোসেন (৩৫) সাইকেল যোগে সাতগাছী গ্রামে গিয়ে একটি খড়ের পালায় তার লুকিয়ে রাখা তার একটি ব্যাগের সন্ধ্যান করতে থাকে ।ব্যাগ না পেয়ে ফিরে আসার পথে পাশের ভাতসাইল গ্রামের সাবেক মেম্বার গোলাম মতৃূজা রেজা চৌধুরী হেলালকে চোর সন্দেহে চরথাপ্পর দিয়ে ্ওইদিন বিকেল তিনটার দিকে ইজিবাইকে তাকে সদর ইউপিতে নিয়ে আসে ।ইউনিয়ন পরিষদে হলরুমে আটকে রেখে তাকে মারধর করলে সে আহত হলে বদলগাছী সদর হাসপাতালে চিকিৎসার জন্য জুরুরী বিভাগে নেওয়ার পর সে মারা যায় । হেলালের মৃত্যর পর তার ভাই বেলাল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন । এ বিষয়ে বদলগাছী থানার ওসি (তদন্ত) মঙ্গলবার দুপুর ২ টায় সাংবাদিকদের বলেন, এ বিষয়ে দুটি মামলা হয়েছে একটি হত্যা মামলা অপরটি চুরি মামলা।
স/এষ্

