ঢাকারবিবার , ৫ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

admin
সেপ্টেম্বর ৫, ২০২১ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বদলগাছীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

খালিদ হোসেন মিলু বদলগাছী(নওগাঁ)প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে রহস্য জনক ভাবে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

জানা যায় ৫ সেপ্টেম্বর উপজেলার মিঠাপুর ইউপির মিঠাপুর সাজিপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। ঐ গৃহবধূ মিঠাপুর সাজিপাড়া গ্রামের মনিরুল ইসলাম মনিরের  স্ত্রী শাহানাজ পারভীর (৩০)। রবিবার শয়ন ঘরের তালার উপর টিনের ছাউনির বাঁশের সাথে  ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশটি উদ্ধার করে থানা পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ  সুত্রে জানা যায়,  ৫ই সেপ্টেম্বর  সকাল   ৬ টার দিকে স্বামী স্ত্রী মিলে মিষ্টির দোকানের জন্য কাজ  করছিলেন। কাজ শেষে বাজারে নিজ দোকানে চলে যায় মনিরুল ইসলাম মনির।

পরে গৃহবধূর  বড় ছেলে মো: সিজান (১৪)  জানায়, তার মা তাঁর কাছ থেকে পুঁই শাক পারার জন্য মই আনতে বললে সিজান মই এনে দেওয়ার পর বাহিরে চলে যায়।

মনিরুল ইসলাম মনির (মানারুল) বলেন, আমি দোকানে ব্যবসার কাজে মিঠাপুর বাজারে গিয়ে ছিলাম।পরে বাড়ীতে এসে তার ছেলের কাছে তার মা কোথায় জানতে চাইলে তার ছেলে সিজান কিছুই জানেনা বলে তার বাবাকে জানান।

মনিরুল ইসলাম মনির (মানারুল) খোঁজাখুঁজির পর  স্ত্রী শাহানাজ পারভীনকে তার নিজ বাড়ীর শয়ন ঘরের হাত তালার উপরে বাঁশের তীরের সংঙ্গে রশিদিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে ।

তবে শাহানাজের  দুই পায়ের  হাটু  তালার মাটিতে ঠেকানো অবস্থায় ছিল। পরে এলাকাবাসীর মধ্যে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা  পুলিশ কে খবর দেয়।

খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম  সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে ছুটে যায়।  গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় ঐ গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এব্যাপারে বদলগাছী -মহাদেবপুর অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম মাইনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম বলেন এ বিষয়ে  থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। ঐ গৃহবধূর লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে।

বদলগাছী- মহাদেবপুর অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম চমক নিউজকে বলেন,  আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পরকিয়া জনিত কারনে এই গৃহবধূ আত্নহত্যা করতে পারে।

স/এষ্