ঢাকাসোমবার , ১ মার্চ ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

admin
মার্চ ১, ২০২১ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

বদলগাছীতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

খালিদ হোসেন মিলু বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে এক গৃহবধুকে ধর্ষনের চেষ্টা মামলার পলাতক দুই আসামীকে গ্রেপ্তার করেছে বদলগাছী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া জেলার দুপচাঁচীয়া থানার মহিমুন্ডা গ্রামের মৃত মকবুল হোসেন এর ছেলে শহিদুল ইসলাম (৩৫) ও একই গ্রামের শুকুর আলীর ছেলে বিদুৎ হোসেন (২৫)। গৃহবধুর বর্ণনা মতে তাদেরকে গ্রেপ্তার হয় বলে জানা যায়।

উল্লেখ্য, শুক্রবার (২৬ ফ্রেরুয়ারী) বেলা সাড়ে ১১টায় বদলগাছী উপজেলার কোলা ইউপি’র কেশাইল গ্রামের এক ভ্যান চালকের স্ত্রীকে বাড়ীতে একা পেয়ে ২ জন ছাগল ব্যবসায়ী এসে জোর পূর্বক ঘরের খাটের সাথে হাত-পা ও মুখ বেঁধে ধর্ষনের চেষ্টা করে।

এঘটনায় গৃহবধুর স্বামী পাপ্পু বাদী হয়ে অজ্ঞাত দুই জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ তাদের ধরতে অভিযান চালান। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল আজিজ বলেন, জীবনের ঝুঁকি নিয়ে গৃহবধুর বর্ণনা মতে রবিবার বেলা ১২ টায় বগুড়া জেলার দুপচাঁচিয়া মহিমুন্ডা তাদের নিজ বাড়ী থেকে আটক করা হয়।

থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধুর বর্ণনা মতে আসামীদেরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স/এষ্