ঢাকাশনিবার , ২৫ জানুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে কোলা ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

admin
জানুয়ারি ২৫, ২০২০ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

খালিদ হোসেন মিলু বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে কোলা ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার বেলা ১১টায় উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুর সাবিত্রী বালিকা বিদ্যালয় মাঠে দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কোলা ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক ভাবে শুভ সূচনা হয়।

কোলা ইউনিয়ন বিএনপির উপদেষ্টা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নওগাঁ জেলা শাখার বি এন পির আহ্বায়ক কমিটির সদস্য ফজলে হুদা বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী বি এন পির উপজেলা শাখার ১ং যুন্ম আহ্বায়ক আজিজুল আলম বকুল।উপজেলা বিএনপির যুন্ম আহ্বায়ক ও বিলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএন পির সাবেক সাধারণ সম্পাদক মথুরাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হাদী চৌধুরী টিপু,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি কোলা ইউ পির সাবেক চেয়ারম্যান গোলাম রব্বানী মুকুল, অনুষ্ঠানের উদ্বোধক আধাইপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, বদলগাছী সরকারি কলেজের সাবেক জি এস উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউন নবী স্যান্ডো সহ উপজেলা ও কোলা ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠন এর নেতা কর্মী বৃন্দ।

পরে আলোচনা শেষে অনুষ্ঠানের উদ্বোধক নতুন কমিটির সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক নুর ইসলাম এর নাম প্রকাশ সহ ৭১ সদস্য বিশিষ্ট কোলা ইউনিয়ন বিএনপির নয়া কমিটির নাম ঘোষনা করেন।
অনুষ্ঠানটি সুন্দর ভাবে সঞ্চালনা করেন সাইদুর রহমান পিন্টু।

স/এষ্