বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে কোলা আদর্শ চাকুরীজীবি সমিতির উদ্যোগে ঈদ পুর্নমিলনী ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঈদের পরের দিন কোলা আদর্শ বিজলী ক্লাবের সামনে সমিতির অন্যতম সদস্য মোঃ কছিম উদ্দীন এর সভাপতিত্ত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ একরামুল ইসলাম। বিশেষ অতিথি কোলা ইউপি চেয়ারম্যান এসকেন্দার মির্জা বাচ্চু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমতিরি সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, প্রভাষক লিখন হোসেন, সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, বদলগাছী প্রেসক্লাব সভাপতি মোঃ এমদাদুল হক দুলু, মোঃ রুবেল হোসেন, কে. এম. নূরে আলম সিদ্দিকী, মোঃ আব্দুস ছালাম, সহকারী শিক্ষক নাজমুল হক প্রমুখ। অনুষ্ঠান শেষে কোলার ইউপির ৯০ জন কৃতি ছাত্রছাত্রী মাঝে বৃত্তি স্বরুপ পুরষ্কার বিতরন করা হয়।
স/মা

