ঢাকাবৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

admin
নভেম্বর ১৯, ২০২০ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বদলগাছীতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

খালিদ হোসেন মিলু বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে বদলগাছী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বিতরণ কর্মসূচির আয়োজন করে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, ভাইস-চেয়ারম্যান খালেদা আক্তার কল্পনা ও সদর ইউ’পি চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা বাবর আলী, উপ- সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ সহ উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে আসা প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা।

উপজেলার আট’টি ইউনিয়নের ৩ হাজার ২শ জন কৃষকের মাঝে ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো, গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর, খেসারী, টমেটো, মরিচ, শীতকালীন মুগ, গ্রীষ্মকালীন মুগ ও পেঁয়াজ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়।

কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় ৩শ কৃষককে ২০ কেজি গম বীজ ও ২০ কেজি সার, ৮শ ৪০ জন কৃষককে এক কেজি সরিষা বীজ ও ২০ কেজি সার, ১শ জন কৃষককে এক কেজি সূর্যমুখি বীজ, ১শ জন কৃষককে ১০ কেজি চীনাবাদাম, ৪শ জনকে পাঁচ কেজি মসুর বীজ ও ১০ কেজি সার, ৩শ জনকে আট কেজি খেসারী বীজ ও ১০ কেজি সার, ২শ জনকে ৫০ গ্রাম টমেটো বীজ ও ২০ কেজি সার, ৩শ জনকে ৩শ গ্রাম মরিচ বীজ ও ১৫ কেজি সার, ৩শ ৩০ জনকে এক কেজি হাইব্রীড বোরো বীজ ও ২০ কেজি সার, ১শ জনকে দুই কেজি ভূট্টা বীজ ও ৩০ কেজি সার, ১০ জনকে পাঁচ কেজি শীতকালীন মুগ বীজ ও ১৫ কেজি সার, ১শ ৫০ জনকে পাঁচ কেজি গ্রীষ্মকালীন মুগ বীজ ও ১৫ কেজি সার এবং ৭০ জন কৃষককে ২শ ৫০ গ্রাম পেঁয়াজ বীজ ও ১০ কেজি সার প্রদান করা হয়।

স/এষ্