ঢাকাবুধবার , ২৫ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ

admin
আগস্ট ২৫, ২০২১ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বদলগাছীতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ

খালিদ হোসেন মিলু বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ওপাটবীজ উৎপাদন সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটচাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ রাসায়নিক সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।

পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের” আওতায় প্রকল্পভুক্ত পাটবীজ উৎপাদনকারী চাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ রাসায়নিক সার ও কীটনাশক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল-হাসান তিতু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী, উপ-সহকারি পাট উন্নয়ণ কর্মকর্তা মো. জাহিদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা প্রমূখ।

প্রকল্পভুক্ত কৃষকদের মাঝে পাট বীজ ২০০ গ্রাম, ইউরিয়া ৪.৪ কেজি, টিএসপি ৩ কেজি, জিপসাম ৪ কেজি, এমওপি ৮০০ গ্রাম, কীটনাশক ৫০ মিলিঃ প্রদান করা হয়।

স/এষ্