খালিদ হোসেন মিলু বদলগাছী( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে করোনা ভাইরাসের অজুহাত দেখিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ালে বা সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে থানা পুলিশ। এদিকে গত কয়েকদিন ধরে করোনাকে পূঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে তৎপর হয়ে উঠেছে। এটি দুঃখজনক। বদলগাছী থানার অফিসার ইনর্চাজ (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মদ স্থাণীয় জনগণকে করোনা ভাইরাস নিয়ে সর্তকতা অবলম্বনও সচেতন সহ ব্যবসায়ীদের দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে নির্দেশ দেন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মদ বলেন, ‘করোনার অজুহাতে বদলগাছীর কিছু অসাধু ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট সৃষ্টি ও সাধারণ মানুষের মাঝে অধিক দামে বিক্রি করার অপচেষ্টা চালাচ্ছেন । এই বিষয়টি খুবই দুঃখজনক। কোন ব্যবসায়ী যদি সংকট দেখিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যে বেশি দামে বিক্রি এবং গোদামজাত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাই দ্রব্য মূল্যের দাম স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের প্রতি নির্দেশ দেন।
তিনি বলেন, বর্তমান বাজার মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসনসহ পুলিশ ও বাজার তদারকি চালিয়ে যাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন সহনীয় পর্যায়ে থাকে, সেজন্য আমরা অসাধু ব্যবসায়ীদের বিরত করার চেষ্টা করছি’। করোনা নিয়ে আতঙ্কিত না হবার আহবান জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, বাজারে নিত্যপণ্যের অভাব নেই। সংকটও নেই। সুতরাং বেশি বেশি কেনাকাটা করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করবেন না। করোনায় আতঙ্কিত হয়ে বাজারে হুমড়ি খেয়ে কেনাকাটা না করার জন্য জনগণের প্রতি অনুরোধ জানান তিনি।
ওসি বলেন, বিদেশ ফেরত যে সব প্রবাসী স্বাস্থ্যবিভাগের নির্দেশনা অনুযায়ী হোম কোয়ারেন্টাইনে আছেন তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন- এস আই গৌরাঙ্গ মোহন্ত রায়, এস আই সাদ্দাম হোসেন, এ এস আই ইকবাল হোসেন প্রমুখ।
স/এষ্

