ঢাকাসোমবার , ১২ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বদলগাছীতে ইটভাটা নির্মানকাজে মহিলারাদের ঝাড় নিয়ে তাড়া 

admin
জুন ১২, ২০১৭ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ী সংলগ্ন তিন ফসলী কৃষি আবাদী জমিতে অবৈধভাবে ইটভাটা নির্মান কাজ করতে থাকলে গতকাল সোমবার সকালে গ্রামের মহিলারা ঝাড়– হাতে মিস্ত্রীদের তাড়া করলে মিস্ত্রীরা পালিয়ে যায়। জানা যায়, উপজেলার আধাইপুর ইউনিয়নের আধাইপুর মৌজার ৬০ নং খতিয়ানের ৯৭ নং দাগে ৪৯ শতাংশ, ৫৫ নং খতিয়ানের ৯৬নং দাগে ৩০ শতাংশ, ৫৩ নং খতিয়ানের ১১৬ নং দাগে ৫৭ শতাংশ, ৫১ নং খতিয়ানের ১০৮ নং দাগে ৭৭ শতাংশ এবং রামপুর মৌজার ৬৩ নং খতিয়ানের ২৫৩ নং দাগে ৩৪ শতাংশ জমি আধাইপুর গ্রামের মৃত তায়েজ আলীর পুত্র মোঃ মতিউর রহমান, শুকুর আলী মন্ডলের পুত্র মোঃ ফুলুন, আয়েজ উদ্দীন মন্ডলের পুত্র মোঃ সিরাজ, মোঃ মিরাজ, মোঃ মিয়াজুল, মৃত আজগর আলীর পুত্র মোঃ ছবেদ আলী এবং মৃত মনির উদ্দীনের পুত্র মোঃ ছালাম এর নিকট থেকে উপজেলার মিঠাপুর ইউনিয়নের রহিমপুর গ্রামের আলহাজ্ব মোঃ ছোলেমান আলীর পুত্রদ্বয় মোঃ ফিরোজ হোসেন এবং মোঃ ছানোয়ার হোসেন কোল্ড স্টোরেজ নির্মাণ এবং দাতাদের সন্তানদের চাকুরী দিবেন বলে জমিগুলো ক্রয় করেন। অতি সম্প্রতি মোঃ ফিরোজ হোসেন এবং মোঃ ছানোয়ার হোসেন কোল্ড স্টোরেজ নির্মাণের পরিবর্তে ইটভাটা তৈরীর জন্য কার্যক্রম শুরু করেন। উক্ত তিন ফসলী জমিগুলোর অতি সন্নিকটে আধাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, আধাইপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এবং বসতবাড়ী রয়েছে। উক্ত স্থানে ইটভাটা স্থাপন করলে ছাত্র-ছাত্রীদের লেখাপড়া ও স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতির সম্মূখীন হবে। এলাকার বাসিন্দা এবং মাঠের ফসলের বিপর্যয় ঘটবে। উক্ত স্থানে ইটভাটা নির্মাণ বন্ধের দাবীতে এলাকাবাসীর উদ্যোগে গত ৩০ মে/২০১৭ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সামনে রাস্তায় এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছিল। উক্ত মানববন্ধন কর্মসূচীতে প্রায় সহ¯্রাধিক নারী-পুরুষ, যুবক-বৃদ্ধ, কিশোর-কিশোরী, ছাত্র-ছাত্রী সকল স্তরের মানুষ অংশগ্রহন করেছিল। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুসাইন শওকত এর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছিল এলাকাবাসী। এর প্রেক্ষিতে জেলা প্রশাসক মহোদয় কারন দর্শানোর নোটিশ প্রদান করে নির্মান কাজ বন্ধ রাখার আদেশ দেন। কিন্তু চতুর মিঠাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেন প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ১২ জুন সোমবার সকালে নির্মান কাজ অব্যাহত রাখার চেষ্টা করলে গ্রামের মহিলারা ঝাড়– হাতে মিস্ত্রীদের তাড়া করে। এলাকাবাসীর দাবী উক্ত ফিরোজ হোসেন ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধভাবে ইটভাটা নির্মাণের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইটভাটা নির্মাণ কাজ বন্ধের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহন না করলে এলাকাবাসী জীবন বাজি রেখে আরো কঠোর কর্মসূচী দিয়ে এসমস্ত ভূমি আগ্রাসীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহন করবে।

স/এষ্