খালিদ হোসেন মিলু বদলগাছী,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে চলছে এনজিও কার্যকম। স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ডাক্তার নূরুল ইসলামের অনুমতি সাপেক্ষেই এই কার্যক্রম চলছে বলে স্থানীয়দের অভিযোগ। এতে স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা সেবার মান ব্যহত হচ্ছে।
জানাগেছে, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের কর্মরত ডাক্তার নূরুল ইসলামের ছেলে সেনা সদস্য নুরুজ্জামান নয়নের সহধর্মীনি মোছা: জানির মালিকানাধীন প্রাইম সেভিংস অ্যান্ড ক্রেডিট মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি। প্রতিষ্ঠানটি শুরুতে বাজারের একটি ভাড়া ঘরে তাদের কার্যক্রম পরিচালনা শুরু করে। কিন্তু গত কয়েকদিন হতে বিলাশবাড়ী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টার ঘর দখল করে সেখানে এনজিও’র সকল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সরকারী প্রতিষ্ঠানে এভাবে প্রকাশ্য এনজিওর কার্যক্রম পরিচালনা করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে প্রাইম সেভিংস অ্যান্ড ক্রেডিট মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সভাপতি নুরুজ্জামান নয়ন বলেন, এনজিওর যে ঘরটি ছিলো সেটা মেরামত করা হচ্ছে। এজন্য স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টার কিছু দিন থেকে ব্যবহার করা হচ্ছে।
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের দায়ীত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার নুরুল ইসলাম বলেন, প্রাইম এনজিওর অফিস ঘরের মেরামত কাজ চলার কারনে ১০/১২ দিন যাবৎ স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টার ব্যবহার করছেন তারা। তাদের অফিস মেরামত করতে প্রায় ১ মাস সময় লাগবে। এই সময় পর্যন্ত তাদের কোয়ার্টার ব্যবহার করা অনুমতি দিয়েছি। আগামী ৩ আগষ্ট উপজেলায় মিটিং আছে। সেদিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তাকে জানানো হবে।
এ ব্যাপারে বদলগাছী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. মোঃ তাহমিদুর রহমান বলেন, স্বাস্থ্যকেন্দ্রের ওই কোয়ার্টার বসবাস যোগ্য নয়। আর এনজিও কার্যক্রম চলছে কি না তা জানা নেই। ঘটনাস্থল পরিদর্শন শেষে এ বিষয়ে কথা বলব।
স/এষ্

