বদলগাছীতে অবৈধভাবে লেক ভরাট
এলাকায় গুঞ্জন নির্মান হবে পলিটেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী মাতাজী সড়কের জিয়ল মৌজায় অবৈধভাবে সরকারী লেক ভরাটের বিষয়টি নিয়ে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী বলছেন গোপনীয়তা রক্ষা করে এখানে প্রস্তাবিত পলিটেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ নির্মানের পূর্ব প্রস্তুতি হিসাবে অবৈধভাবে সরকারি লেক ভরাট করা হচ্ছে।
এলাকাবাসী জানায় ২০১১/১২ অর্থ বছরে বরেন্দ্র বহুমূখি উন্নয়ন কর্তৃপক্ষ ১ কোটির অধিক টাকা বরাদ্ধ দিয়ে বদলগাছী হইতে মাতাজিহাট পর্যন্ত সড়কের দুপাশে লেক খনন করে। বলা হয়েছিল পর্যটন আকারে লেকের দুপাশে বনায়ণ তৈরী সহ বসার জায়গা নির্মান করা হবে।
এখন পর্যন্ত সেটা বাস্তবায়ন না হলেও লেক অবৈধভাবে ভরাট করছে উপজেলার ক্ষমতাধর একটি চক্র। সরজমিনে তথ্য সংগ্রহকালে লেকের পাশে কাগজের টোকেন হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে সামিম নামে একজন। জানতে চাইলে সামিম জানায় তার বাড়ী চাকরাইল গ্রামে সে ঐ গ্রামের সাইম চৌধুরীর বর্গাদার। সে মাটি বহনকারী ট্রাকের হিসাব নিকাশের দায়ীত্বে রয়েছে।
এই লেক ভরাট করছে সাইম চৌধুরী। সামিম ও জিয়ল বালু পাড়ার তোজাম্মেল, মাঠে কাজ করছিল কৃষক খালেক, সুনিল সহ গ্রামবাসী বলেন এমপি ছলিম উদ্দিন তরফদার, সাইম চৌধুরী ও সালাম চেয়াম্যান (সাবেক) সম্মিলিত ভাবে এখানে ৬ বিঘা জমি কিনেছে এখানে সরকারী ভাবে পলিটেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ নির্মান করবে তাইতো আমরা শুনেছি।
এ বিষয়ে সাইম চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে কথা বললে সম্মিলিতভাবে জমি ক্রয় এবং স্কুল কলেজ নির্মানের বিষয়টি এড়িয়ে গিয়ে বললনে লেক আমার জমির উপর খনন করেছে। আমার এরিয়া আমি ভরাট করছি। প্রশাসনের অনুমতি নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি জানান সেটা প্রয়োজন বোধ করিনি। বরেন্দ্র সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন সাবেক এমপি ড. আকরাম হোসেন চৌধুরী বদলগাছী মাতাজী সড়কের দু’পাশে লেক খননের প্রকল্প নিয়ে ছিলেন সেটা খনন করে দেওয়া হয়েছে। লেক কে বা কাহারা অবৈধভাবে ভরাট করছে সেটা দেখার দায়ীত্ব উপজেলা প্রশানের।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ টি এম জিল্লুর রহমান বলেন আমি শুনেছি কিন্তু পলিটেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ কে প্রস্তাব করছে, কি ভাবে করছে, কোন জায়গায় তা আমি কিছুই জানিনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন বলেন প্রস্তাবিত পলিটেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের বিষয়টি আমি অবগত নয়। লেক ভরাট করছে তা আমি জানি না।
লেকের জায়গা মালিকানা না সরকারি তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান সামসুল আলম বলেন লেক ভরাট করছে তারা কি সেখানে পলিটেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ নির্মানের বরাদ্ধ পেয়েছে। সেখানে এই প্রতিষ্ঠান নির্মান হলে উপজেলাবাসী এর সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে পড়বে।
আমি সাবেক জেলা প্রশাসক মহোদয়ের কাছে জেনেছি এমপি জিয়ল মৌজায় পলিটেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ নির্মানের জন্য ডিও লেটার দিয়েছে। আমি ঐ স্থান পরিবর্তন করার জন্য মাননীয় খাদ্যমন্ত্রীর সুপারিশ নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর আবেদন করেছি। সেই সাথে উপজেলাবাসীর সুবিধার্থে আমি আমার ইট ভাটার জায়গা দিতে চেয়েছি।
স/এষ্

