ঢাকামঙ্গলবার , ২৫ আগস্ট ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

শোক দিবস উপলক্ষে ঝিনাইদহে কৃষক লীগের নানা কর্মসূচী

Mahin Sarker
আগস্ট ২৫, ২০২০ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে নানা কর্মসূচী পালন করেছে বাংলাদেশ কৃষক লীগ। জেলা কৃষক লীগের আয়োজনে মঙ্গলবার সকালে শিল্পকলা একাডেমী চত্বরে বৃক্ষরোপনের মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়।

পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আশরাফুল আলম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক লীগের উপদেষ্টা মন্ডলী পরিষদের সাবেক সদস্য ও ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশীদ, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ সাগিরুজ্জামান শাকীক। আরও বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ইউনুস আলী জোয়ার্দ্দার, যুগ্ম সম্পাদক এস এম উজ্জল, সাংগঠনিক সম্পাদক বিএম রাজিব হাসান রাজু, অর্থ সম্পাদক এ্যাড. আব্দুল খালেক সাগরসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা, বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানান। আলোচনা সভা শেষে এতিম শিশুদের মাঝে ফল বিতরণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স/ম