ঢাকাশুক্রবার , ১৩ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে কম টাকার রাজশাহীর দল দিতে পারে চমক

admin
নভেম্বর ১৩, ২০২০ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে কম টাকার রাজশাহীর দল দিতে পারে চমক

রাহুল রাজ : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ‘এ’ গ্রেডের ক্রিকেটারদের ছাড়াই দল গঠন করেছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। বড় তারকা বলতে এই দলে আছেন অভিজ্ঞ ক্রিকেটার আশরাফুল ও তরুণ টাইগার অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

বৃহস্পতিবার ১২ নভেম্বর রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। অনুষ্ঠানের প্রথম রাউন্ডে ‘এ’ গ্রেডের কোনো ক্রিকেটার কেনেনি মিনিস্টার গ্রুপ রাজশাহী। মূলত তরুণদের ওপর বেশি ভরসা করেছে দলটি।

দ্বিতীয় রাউন্ডে ‘বি’ গ্রেড থেকে রাজশাহী দলে ভিড়িয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনকে। এরপর মোট আট সেটে একে নাজমুল হোসেন শান্ত, উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, পেসার ফরহাদ রেজাদের দলে নিয়েছে রাজশাহী। – এনটিভি

রাজশাহী দলের কর্মকর্তা হাসান জাকির চমক নিউজকে জানান, তরুণ নির্ভর দল গঠন করেও আমরা শিরোপা প্রত্যাশী। অভিজ্ঞ আশরাফুলের সাথে দলের তরুণরা চাইবে নিজেদের প্রমাণ করতে। সব মিলিয়ে আমরা মনে করি এবারের টুর্নামেন্টের জন্য মিনিস্টার গ্রুপ রাজশাহী ব্যালেন্স একটি দল তৈরি করেছে।

একনজরে মিনিস্টার গ্রুপ রাজশাহী স্কোয়াড :

মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, নাজমুল হোসেন শান্ত, কাজী নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকের আলী অনিক, রকিবুল হাসান (সিনিয়র), মুকিদুল ইসলাম মুগ্ধ ও সানজামুল ইসলাম।

স/এষ্