ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম তিন ম্যাচ খেলা হচ্ছে না সাইফউদ্দিনের!

admin
নভেম্বর ২৩, ২০২০ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম তিন ম্যাচ খেলা হচ্ছে না সাইফউদ্দিনের!

রাহুল রাজ : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মিনিস্টার গ্রুপ রাজশাহীর গুরুত্বপূর্ণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আসর শুরুর ৪৮ ঘন্টা আগে ২২ নভম্বের অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে গোড়ালিতে চোট পায় সাইফউদ্দিন। তখনই অনিশ্চয়তার পড়ে যায় মাঠে নামা নিয়ে।

এমনিতে গোড়ালির ইনজুরিতে পড়া মানে অন্তত সাত থেকে দশ দিনের জন্য মাঠের বাইরে চলে যাওয়া। এখন সাইফউদ্দিন কত দিনে ফিট হয়ে মাঠে নামতে পারবেন?

দলের কোচ সারোয়ার ইমরানের ধারণা, গোড়ালির ইনজুরি কাটিয়ে সাইফউদ্দিনের পক্ষে সহসাই মাঠে ফেরা সহজ হবে না এবং তার পক্ষে হয়তো প্রথম দিকে বেশ কয়েকটি ম্যাচে মাঠে নামা সম্ভবও না।

আজ (সোমবার) সাইফউদ্দিন প্রসঙ্গে আলাপে সারোয়ার ইমরান বলেন, ‘আসলে সাইফউদ্দিনের গোড়ালির সর্বশেষ ও প্রকৃত অবস্থা কী- তা সবচেয়ে ভাল বলতে পারবেন ফিজিও। তিনিই সাইফউদ্দিনকে দেখছেন। ফিজিওই সর্বশেষ অবস্থা জানাবেন। হয়তো আজ রাতেই জানা যাবে আসলে সাইফউদ্দিনের সত্যিকার অবস্থা।’

ইমরান আরো যোগ করেন, ‘এমনিতে গোড়ালি হচ্ছে একটা ভাইটাল জায়গা। শরীরের পুরো ওজন পড়ে গোড়ালিতে। তাই এ ইনজুরি খুব সহসাই ভাল হওয়ার সম্ভাবনা কম থাকে। তবে এখন আধুনিক চিকিৎসার যুগ, ফিজিওরা তা ভাল জানেন। তারাই আসলে বলতে পারবেন, কবে নাগাদ তার পক্ষে মাঠে ফেরা সম্ভব হবে।’

তবে রাজশাহী কোচের দাবি, ‘আমার অভিজ্ঞতা বলে সাইফউদ্দিনের পক্ষে অন্তত এক সপ্তাহেরর আগে মাঠে ফেরা খুব কঠিন হবে।’

আর যদি তাই সত্যি হয়, তাহলে মঙ্গলবারের উদ্বোধনী ম্যাচসহ অন্তত তিনটি ম্যাচ মাঠের বাইরেই থাকতে হবে সাইফউদ্দিনকে। ২৪ নভেম্বর (মঙ্গলবার) বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর প্রতিপক্ষ বেক্সিমকো ঢাকা, ম্যাচ শুরু দুপুর দেড়টায়।

ঐ ম্যাচ ছাড়াও ২৬ নভেম্বর জেমকন খুলনা আর ২৮ নভেম্বর ফরচুন বরিশালের বিপক্ষেও খেলা আছে রাজশাহীর। অন্তত এই তিন ম্যাচে রাজশাহীর জন্য সাইফউদ্দিনের সার্ভিস পাওয়া কঠিন। আগামী ২ ডিসেম্বর গাজী গ্রুপ চট্টগ্রামেরব বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন তিনি। তবে সে সম্ভবনা সম্পূর্ণ অনুমানিক। সাইফউদ্দিনের এই ইঞ্জুরিতে ক্রিকেট অনুশীলনে ফুটবল থাকার বিষয়টি আবারও প্রশ্নবিদ্ধ হল।

স/এষ্