বাঘারপাড়া প্রতিনিধি : যতদিন বাংলাদেশ থাকবে, ততদিনই বঙ্গবন্ধু বেঁচে থাকবেন সব মানুষের অন্তরে। বঙ্গবন্ধু বাংলাদেশকে জীবন দিয়ে ভালবাসতেন। বিশ্বের বুকে বাঙ্গালী জাতিকে প্রতিষ্ঠিত করার জন্য বঙ্গবন্ধু জীবনবাজি রেখে কাজ করে গেছেন। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে দেশের জন্য কাজ করে যেতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবেসে গতকাল বাঘারপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা প্রধাপন অতিথির বক্তব্য রণজিৎ কুমার রায় এ কথা বলেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার কোন বিকল্প নেই। তাই ঠিকমত লেখা-পড়া করতে হবে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। পরিনত হতে হবে উন্নত জাতিতে। এদিন সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকরী কমিশনার (ভূমি) মাফফারা তাসনিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরমেয়র কামরুজ্জামান বাচ্চু ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসান আলী। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ছদর উদ্দীন, অধ্যক্ষ আজগর আলী, জাসদ নেতা আনছার আলী. প্রভাষক শেখর চন্দ্র সরকার এবং শিক্ষার্থীদের পক্ষে পঞ্চম শ্রেণীর ছাত্রী মারিয়া খাতুন। এ সময় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান, ইউপি চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,স্কুল-কলেজ,মাদ্রাসার ছাত্রছাত্রীরা। আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি বাঘারপাড়া বাজার প্রদক্ষিণ করে।
স/ এষ্

