নিজস্ব প্রতিনিধি : প্রাইম ব্যাংক প্রেজেন্টস বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেটের মাদারীপুর জেলা চ্যাম্পিয়ন হয়েছে চরমুগুরিয়া মার্চেন্ট হাই স্কুল। মঙ্গলবার রুদ্ধশ্বাস ফাইনালে ৭ রানে হারিয়েছে ইউনাইটেড ইসলামিয়া সরকারী স্কুলকে।
মাদারীপুর স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে চরমুগুরিয়া স্কুল অলআউট হয় মাত্র ১১৪ রানে। সর্বোচ্চ ২৬ রান করেন রাশেদুল ইসলাম। আল জাবের মাহমুদ নিয়েছেন ৫ উইকেট। জবাবে ১০৭ রানে অলআউট হয় ইউনাইটেড ইসলামিয়া সরকারী হাই স্কুল।দুই ওপেনার রমজান ও জহিরুল ৩৩ রানের উদ্বোধনী জুটি গড়লেও পারেনি ইউনাইটেড স্কুল।ম্যাচ সেরা হয়েছেন রাশেদুল ইসলাম।
স্কোর: চরমুগুরিয়া মার্চেন্ট হাই স্কুল ১১৪ (রাশেদুল ২৬; আল জাবের ৫/৩২)
ইউনাইটেড ইসলামিয়া সরকারী হাই স্কুল ১০৭ (জহিরুল ২২; রবিন ৩/১০)
লালমনিরহাট স্টেডিয়ামে জেলা ফাইনালে সরকারী বয়েজ স্কুল ৪ উইকেটে হারিয়েছে চার্চ অফ গড হাই স্কুলকে। টস জিতে ব্যাট করতে নেমে চার্চ অফ গড স্কুল ১৬০ রানে অলআউট হয়। সাব্বির রহমান সর্বোচ্চ ৩৫ রান করেন। ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা আশিকুর ইসলাম আশিক। জবাবে ফজলে রাব্বি ও আবু সায়েম সাগরের ২৮ রানের দুটি ইনিংসে ৪২ দশমিক ৫ ওভারে ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় সরকারী বয়েজ স্কুল।
স/এষ্

