হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের সিরাজগঞ্জ সদর শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে সোমবার বিকালে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে সংগঠনটির নেতারা। শ্রদ্ধা নিবেদনের পর সকলে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন।
শ্রদ্ধা নিবেদনকালে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘আজকের এই দিনে, মুজিব তোমায় মনে পড়ে, বঙ্গবন্ধুর বাংলায় রাজাকারের ঠাঁই নাই’, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোদের শেখ মুজিব’সহ নানা স্লোগানে সমাধিস্থল ও তার আশেপাশের এলাকা মুখরিত করে তোলেন।
এরপর নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর মাজার জেয়ারত শেষে বঙ্গবন্ধু এবং ’৭৫-এর ১৫ আগস্ট আততায়ীদের হাতে নিহত সকল শহিদ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নিহত সকল শহিদ ও সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল মানুষের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। শেষে বঙ্গবন্ধু সমাধিস্থলে জাতির জনকের আর্দশের অটল থেকে শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও জাতীর কল্যাণে নিয়োজিত থাকার অঙ্গিকার ব্যক্ত করেন ।
এ সময় নবগঠিত কমিটির আহবায়ক সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, যুগ্ন আহবায়ক আব্দুস সাত্তার সিকদার, আব্দুস সালাম মাষ্টার, স্থানীয় সাংবাদিক হেলাল হোসেন, কাউখালী ইউপির চেয়ারম্যান আব্দুল আলিম, কমিটির সদস্য আব্দুল ওহাব তালুকদার, আজিজ মন্ডলসহ নেতৃবৃন্দ।
স/এষ্

