বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ- মানববন্ধন ও মানববন্ধন
এম এ কাদের, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশের মতো হবিগঞ্জ জেলার মাধবপুরেও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ।
বিক্ষোভ সমাবেশ বক্তব্যে কালে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সেই সঙ্গে দোষীদের চিহ্নিত করে, শাস্তির আওতায় আনারও দাবি তোলেন মাধবপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও ৪নং আধাঐর ইউনিয়নের জনন্দিত চেয়ারম্যান মোঃ ফারুক পাঠান ।
গত ৬ ডিসেম্বর রবিবার বিকেল বেলায় একটি বিক্ষোভ মিছিল মাধবপুর উপজেলা চত্বর হইতে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক পদর্শন করেন। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ভাস্কর্য ভাঙচুরকারীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে উল্লেখ করে যুবলীগকে জাতীয় ঐক্যের আহ্বান জানান, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম বলেন, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের, এই ন্যাক্কার জনক ঘটনায় জড়িত ও হুমকি দাতাদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান ।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালনে উপস্তিত ছিলেন-মাধবপুর উপজেলা আওয়ামী যুবলীগের কর্মস্হান বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম জহির , প্রচার সম্পাদক আলহাজ্ব মোঃ সাজু মিয়া , মোঃ আলাউদ্দিন ।
আরো উপস্থিত ছিলেন-মাধবপুর পৌর যুবলীগের আহ্বায়ক একরামুল আহমেদ লেবু,১নং ধর্মঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, ৯নং নোয়াপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ বাহার, সিনিয়র সদস্য মোঃ শামীম মিয়া ও সৈয়দ মোঃ জাবেদ, ১১নং বাঘাসুরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া ও যুবলীগ নেতা মোঃ সায়েম আহমেদ মোঃ মিজান মিয়া প্রমূখ । এছাড়া উপজেলা আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী ও নেতৃবৃন্দরা ।
স/এষ্

