ঢাকাবৃহস্পতিবার , ১ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বঙ্গবন্ধুর খুনিদের সাজা কার্যকর করা হবে : প্রতিমন্ত্রী

abu naser
আগস্ট ১, ২০১৯ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি : বঙ্গবন্ধু হত্যার সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, তারা যে যে দেশে গাঢাকা দিয়েছে সেই দেশগুলোর সরকার প্রধানদের সাথে আমাদের আলোচনা চলছে।

আমরা আশা করছি দ্রুত তাদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করবো।

বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা; ঐক্যের প্রতীক। বঙ্গবন্ধুকে সামনে রেখেই জাতিকে ঐক্যবদ্ধ করেই বিশ্বের বুকে আমাদের দেশ উন্নত সম্মৃদ্ধ দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে।

আজ বৃহস্পতিবার সকালে মেহেপুর জেলা আওয়ামী লীগের মাসব্যাপী শোক পালন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শহরের শহীদ ড. শহীদ সামসুজ্জোহা পার্কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রতিমন্ত্রী, জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুষ্পার্ঘ অর্পণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট এস.এম ইব্রাহীম শাহীনসহ নেতৃবৃন্দ।

মাসব্যাপী কর্মসুচীর মধ্যে মিলাদ মাহফিল, বৃক্ষ রোপণ কর্মসুচী, রক্তদান ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে জাতির জনকের শাহাদৎ বার্ষিকী পালন করবে মেহেরপুর জেলা আওয়ামী লীগ।

স/এষ্