মোঃ সুজন বেপারী।।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন্ত প্রতিচ্ছবি মো. আরুক মুন্সী (৫০) ২৯ অক্টোবর বাংলাদেশ সি আইডি কল্যাণ স্টোর ঢাকা মালিবাগ এসবি অফিস কার্যালয়ে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন সাহেবের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন আরুক মুন্সী।
তিনি বলেন, স্কুলজীবন থেকেই আমি বঙ্গবন্ধুর রাজনীতিতে আসক্ত হয়ে পড়ি। আমি এখন বঙ্গবন্ধুর সৈনিক। জীবিকার তাগিদে ১৯৮৭ সালে ঢাকায় চলে আসি। ঢাকায় যেখানেই আওয়ামী লীগের জনসভা হতো সেখানেই যেতাম। আমি নেতা নই, একজন ক্ষুদে কর্মী হিসেবে আওয়ামী লীগ করি। আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।
তিনি আরও বলেন, ১৯৯৩ সালে ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ- ডেসায় চাকরিতে যোগদান করি। বর্তমানে বিদ্যুতের সেই বিভাগটি ‘ডিপিডিসি’ নামে পরিচিত। গোপালগঞ্জে বাড়ি হওয়ার কারণে বিএনপি সরকার আমলে চাকরিতে পদে পদে নির্যাতন সইতে হয়েছে বলে তিনি আক্ষেপ করেন।
বঙ্গবন্ধুর আকৃতির হওয়ায় আপনি কোনো সমস্যায় পড়েন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেন, নানা সমস্যা হয়। যখন পথ চলি, অনেকেই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন। এতে কাজ-কর্মের ব্যাঘাত হয়। বঙ্গবন্ধু মানুষের হৃদয়ে কতটা স্থান দখল করে আছেন, তা ভেবে ভালো লাগে। আসলে বঙ্গবন্ধুর বিকল্প বঙ্গবন্ধুই। তার তুলনা হয় না।
এসময় উপস্থিত ছিলেন: জেলার বাংলাদেশ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাতেন, দক্ষিন খান, ঢাকা বিশিষ্ট আলোচক ও মিডিয়া ব্যাক্তিত্ব ভাইস প্রিন্সিপাল মাওলানা নূর মোহাম্মদ সিরাজী সহ আরো অন্যান্য প্রমুখ।
স/এষ্

