বঙ্গবন্ধুকে আদর্শ মেনে সিসিলের এগিয়ে চলা
মোল্লা তানিয়া ইসলাম তমাঃ ছোটবেলা থেকেই বাবার দেখাদেখি খন্দকার তাজবীর হাসান সিসিলের আদর্শ বঙ্গবন্ধু । রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের উপ নির্বাচনের অন্যতম চমক খন্দকার তাজবীর হাসান সিসিল । সাবেক ছাত্রলীগ নেতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় স্বস্তির বাতাস বইছে ভোটারদের মাঝে । মাছপাড়া ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনের স্থানীয় আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী তিনি ।
স্থানীয় রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চান তিনি, মিলেমিশে কাজ করতে চান সবার সঙ্গে । শনিবার ( ১৩ই জুলাই ) প্রতিবেদকের সাথে একান্ত আলাপকালে রাজনৈতিক জীবনের স্বপ্ন-আকাঙ্ক্ষা নিয়ে অনেক কথা বললেন তিনি । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আদর্শ মেনে আওয়ামী লীগের রাজনীতিতে আস্থা রাখা খন্দকার তাজবীর হাসান সিসিলের কথা, ‘বঙ্গবন্ধুকে দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু তার কথা জেনে, উপলব্ধি করে বেড়ে উঠেছি ।ছোটবেলা থেকেই তিনি আমার আদর্শ ।
বাবা-মায়ের কাছে তার কথা শুনেছি, বই পড়ে তাকে জানার চেষ্টা করেছি । বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করার চেষ্টা করেছি সবসময় । জাতির পিতাকে বুকে ধারণ করে এগিয়ে চলা খন্দকার তাজবীর হাসান সিসিলের লক্ষ্যটা অনেক বড়, তিনি চান মানুষের যেন একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ফিরে আসে ।
তাহলে আর কোনও সমস্যাই থাকবে না । এই জায়গায় পরিবর্তন আনা গেলে একটা এলাকায় কী আছে বা কী নেই সেটা ম্যাটার করবে না । সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারলে অনেক কঠিন কাজও সহজে করা সম্ভব ।
তিনি মাছপাড়া ইউনিয়ন বাসীর অসম্ভব জনপ্রিয়, তরুণদের ‘আইকন’ । তাহলে পুরো দেশের কথা না ভেবে কেন শুধু মাছপাড়া ইউনিয়ন বাসীর উন্নয়ন নিয়ে ভাবছেন? প্রশ্নটা উঠতে খন্দকার তাজবীর হাসান সিসিল জানালেন, মাছপাড়া বাসীকে সামনে রেখে সারা দেশের জন্য একটা উদাহরণ তৈরি করতে চান তিনি ।
খন্দকার তাজবীর হাসান সিসিল বলেন, আমি মাছপাড়া ইউনিয়নের মানুষ, তাই নিজের এলাকার জন্য কাজ করতে চাই । এখানে উন্নয়ন হলে পুরো দেশ কি দেখবে না? মাছপাড়া ইউনিয়ন তো বাংলাদেশের বাইরে নয় । একজন একটা নির্দিষ্ট এলাকায় কাজ করে, আর সেটাই আস্তে আস্তে সব জায়গায় ছড়িয়ে যায় ।
তিনি রাজনৈতিক পরিবারের সন্তান । সামনে নির্বাচনি বৈতরণী পার হওয়ার চ্যালেঞ্জ । তবে রাজনীতিতে আসার জন্য কম কাঠ-খড় পোড়াতে হয়নি তাকে । অনেক জায়গা থেকে বাধা এসেছিল । সেইসব বাধা মোকাবেলা করেই খন্দকার তাজবীর হাসান সিসিল আজ রাজনীতির মাঠে একজন সফল রাজনৈতিক নেতা ।
খন্দকার তাজবীর হাসান সিসিল বলেন, আমি সব কিছু গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত । ভালো কাজ করতে পারলে সবার ভালোবাসা পাওয়া যাবেই । কেউ কেউ হয়তো সমালোচনা করবে । তবে সেটা নিয়ে ভাবছি না ।’ রাজনীতিতে আসার পর শুধু ইতিবাচক নয়, নেতিবাচক প্রতিক্রিয়াও পেয়েছেন তিনি । কিন্তু এ নিয়ে কোনও অনুযোগ নেই তার, ‘তিনি এটা সহজভাবে নেওয়ার চেষ্টা করেন ।
বিরূপ প্রতিক্রিয়া হতেই পারে । জীবনে অনেক ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় । সমালোচকদের প্রতি খন্দকার তাজবীর হাসান সিসিলের বার্তা, ‘আমি তো কারও মাইন্ড চেঞ্জ করতে পারবো না । আমি শুধু নিজের এলাকায় সুস্থ রাজনীতির মাধ্যমে ভালো কাজের চেষ্টা করতে পারবো । আমি নিজের জায়গা থেকে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার চেষ্টা করবো ।
সবাইকে বুঝতে হবে, কাদা ছোড়াছুড়ি করে কোনও লাভ নেই। ‘আমি মানুষের জন্য কাজ করতে চাই, মাছপাড়া ইউনিয়ন বাসীর জন্য কিছু করতে চাই । আশা করি, ভালো কিছু দিতে পারবো মাছপাড়া ইউনিয়ন বাসীকে ।
প্রসঙ্গত- ইতি পূর্বে মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো ইউপি চেয়ারম্যানের পদ থেকে ইস্তেফা দিয়ে উপজেলা নির্বাচনে অংশ করেন এবং বিপুল ভোটের ব্যাবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন । তাই এই ইউনিয়নে আগামী ২৭শে জুলাই অনুষ্ঠিত হবে চেয়ারম্যান পদে উপ নির্বাচন ।
আর এই উপ নির্বাচনে স্থানীয় আওয়ামীলীগের সমর্থিত চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন খন্দকার তাজবীর হাসান সিসিল । তার প্রতীক আনারস । এই ইউনিয়নের ভোটাররা যথেষ্ট সচেতন । তাই তারা পূর্বের চেয়ারম্যানের মতো যোগ্য ও মেধাবী প্রার্থী তাদের মূল্যবান ভোট দিয়ে উপ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত করবেন খন্দকার তাজবীর হাসান সিসিলকে । স্থানীয় সচেতন মহল মনে করেন মাছপাড়া ইউনিয়ন পরিষদের ৫ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান, পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নব নির্বাচিত পাংশা উপজেলা চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োর সুযোগ্য সন্তান খন্দকার তাজবির হাসান সিসিল একজন যোগ্য প্রার্থী ।
তাই তারা তাদের মূল্যবান ভোট দিয়ে তাকে নির্বাচিত করে তার বাবার রেখে যাওয়া অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে জানান এলাকার একাধিক দায়িত্বশীল ব্যক্তিবর্গ । স্থানীয় তরুণ প্রজন্মের নেতা-কর্মীদের মতে তরুণ এই ছাত্র লীগ নেতা খন্দকার তাজবীর হাসান সিসিল এরই মধ্যে স্থানীয় আওয়ামী লীগের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন ।
তিনি ইতি পূর্বে পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন । রাজবাড়ী জেলা ছাত্রলীগের সমাজ সেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন । আওয়ামীলীগের দুর্দিনে তার বাবার নির্দেশে রাজপথে লড়াই সংগ্রাম করেছেন ।এলাকাবাসীর সুখেদুঃখে সবসময় তাদের পাশে থেকেছেন
। তার মেধা ও দক্ষতায় তাকে টেনে নিয়ে এসেছে জনপ্রিয়তার শীর্ষে । তাই খন্দকার তাজবীর হাসান সিসিল দলীয় কর্মী-সমর্থকসহ এলাকাবাসীর অধিক আগ্রহের কারণেই মাছপাড়া ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে অংশ গ্রহণ করেছেন ।

