বগুড়া প্রতিনিধি:সড়ক দূর্ঘটনায় বগুড়ায় ২জন নিহত ও অন্তত ২২জন গুরুতর আহত হয়েছেন।
ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় শুক্রবার দুপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মূখোমুখি সংঘর্ষে এমর্মান্তিক দূর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় আহতদের বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষনা করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
শেরপুর থানার ওর্সি খান এরফান দূর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, নওগাঁ থেকে ছেড়ে আসা যাত্রীবাহি কোচ ঢাকাগামী (দ্রুতি পরিবহন- ঢাকা মেট্রো-ব-১৪-০৬৯৬) দুপুর সোয়া ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের গাড়িদহ বাবলু ফিলিং স্টেশন এলাকায় পৌছিলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী খালি ট্রাক ( ঢাকা মোট্রো ট- ১১- ৭০১৫) নিয়ন্ত্রন হারিয়ে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে গাড়ি দুটি দুমড়ে মুচড়ে গিয়ে ২জন নিহত ও অনন্ত ২২জন গুরুতর আহত হয়। নিহতদের মধ্যে একজন বাস হেলপার বলে জানা গেছে। আহতরা- জয়পুরহাট জেলার আজাদুল (৩৪), লিলি বেগম (৫২), বাবলু (৪০), নওগাঁ জেলার হারুনার রশিদ (৩২), সোহেল(৩৫), শাফি (৫), খুকিনা (১৯), রংপুরের মিঠাপুকুর উপজেলার রেবেকা খাতুন, আজাদুল(৪০)।
স/শা

