ঢাকারবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বগুড়ায় মাটির নিচে থাকা গোলাবারুদ উদ্ধার

admin
ফেব্রুয়ারি ১৯, ২০১৭ ১১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়ায় বাড়ি নির্মাণের সময় মাটি খনন করতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় গুলি, এসএমজি ও এলএমজির ম্যাগজিন এবং গ্রেনেডসহ আগ্নেয়াস্ত্রের বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে রয়েছে ২৪ রাউন্ড গুলি, এসএমজি ও এলএমজির ১৩টি ম্যাগজিন এবং ৬টি গ্রেনেড।
রবিবার দুপুরে সদর উপজেলার গোকুল ইউনিয়নের ধাওয়াকোলা গ্রাম থেকে এসব উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, ধাওয়াকোলা গ্রামের মরহুম কলিম উদ্দিন খানের ছেলে আশীক খান বাড়ি নির্মাণের জন্য মাটি খনন করাছিলেন। বাড়ির পাশে সেফটি ট্যাংক নির্মাণের জন্য খননের একপর্যায়ে শ্রমিকরা ধাতব বস্তুর আওয়াজ পেয়ে আশীককে খবর দেন। পরে সেখান থেকে প্রায় দেড় ফুট নিচে মাটির পাতিল দেখতে পায়। এসময় তারা পাতিল ভেঙ্গে ২৪ রাউন্ড গুলি, এসএমজি ও এলএমজির ১৩টি ম্যাগজিন এবং ৬টি গ্রেনেডের তথ্য পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করে।
পুলিশ কর্মকর্তারা ধারণা করছেন, অস্ত্রগুলো ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কার। দীর্ঘদিন মাটির নিচে থেকে সবগুলোই অকেজো হয়ে গেছে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, গুলি ম্যাগজিন ও গ্রেনেড উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধের সময়ে।
স/শা