ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বগুড়ায় ছুরির আঘাতে ব্যবসায়ী আহত। আসামী প্রভাবশালী চেয়ারম্যানের লোক!

admin
মার্চ ১৩, ২০২০ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

অনন্যা হীরা: সন্ত্রাসীদের ছুরির আঘাতে বগুড়ার গাবতলী থানা দূর্গাহাটা ইউনিয়নের দূর্গাহাটা বাজারের মজনু নামের এক ব্যাবসায়ী গুরুতর আহত হয়েছে। বর্তমানে তিনি শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন ।

গত ০৫/০২/২০২০ইং তারিখে সন্ধ্যায় বগুড়ার ৬নং ইউপি চেয়ারম্যনের ভাতিজা শান্ত ও তার সন্ত্রাসী বাহিনী দূর্গাহাটা বাজারে মন্ডল ফার্মেসী নামক একটি ঔষুধের দোকানে এসে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। ব্যবসায়ী মজনু জানান ৭/৮ দিন পূর্বে ৬নং ইউ পি চেয়ারম্যন আব্দুল মতিন মিঠুর ভাতিজা শান্ত ও নিহাদ তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার দোকানের সামনে এসে আমার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে আমি দিতে অস্বিকার করলে শান্ত আমাকে বলে দূর্গাহাটা বাজারে ব্যবসা করতে হলে আমাদেরকে চাঁদা দিতে হবে।

তোকে ৭ দিন সময় দিয়ে গেলাম আমরা আবার আসবো টাকা রেডি রাখবি নাহলে তোর খবর আছে। এ কথা বলে তারা চলে যায় । ০৫/০২/২০২০ইং তারিখে সন্ধ্যায় শান্ত ও নিহাদ তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার ঔষধের ফার্মিসির মধ্যে ঢুকেই বলে টাকা দে, আমি টাকা দিতে অস্বিকার করি। কিছুক্ষনের মধ্যে আব্দুল মতিন মিঠু চলে আসে ।

তার উপস্থিতিতে তার ভাতিজা শান্ত নিহাদ আমার দোকান ভাংচুর ও লুটপাট করে সেই সাথে আমার ব্যবহারের দুটি ফোন কেড়ে নেয় । দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ পঞ্চাশ হাজার টাকা নিয়ে নেয়। আমি বাঁধা দিলে শান্ত আমার মাথায় লোহার রড দিয়ে আঘাত করলে আমি মাটিতে লুটিয়ে পড়ি । তখন শান্ত নিহাদ আমাকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। মজনু বলেন ভাঙ্গচুর ও লুটপাট করায় আমার প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে ।

ভুক্তভোগী ব্যবসায়ী আরো জানায় দির্ঘদিন যাবত চেয়ারম্যন মতিনের সহযোগিতায় তার ভাতিজা চাঁদাবাজি খুন ও বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে । তারা এত ভয়ঙ্কর যে এলাকার কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে । ঘটনার দিন সন্ত্রাসী হামলার ঘটনা বাজারের অনেক দোকানদার দেখছে। চেয়ারম্যান মতিনের সন্ত্রাসী বাহিনী সবাইকে হুমকি দিয়েছে কোন প্রকারের স্বাক্ষী না দেবার জন্য। অভিযুক্ত সন্ত্রাসীরা হলেন । ১। শান্ত (২৫)পিতা-মান্না .২।নিহাদ (২২)পিতা-মুকুল .৩।হুইন (২০)পিতা-লায়েবালি .৪। মামুন(৩৫)পিতা-ছইমুদদিন .৫। হালিম (২৮)পিতা-আনছার.৬। তোহাব (২২)পিতা-সমু। সর্ব সাং দুর্গাহাটা গাবতলী থানা বগুরা জেলা ।

এ ব্যাপারে বগুড়া জুডিসিয়াল ম্যাজিসটেট গাবতলী থানা আমলী আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৪০/সি/২০২০।

স/এষ্