বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে এলাকাবাসী ও মাদ্রাসার পৃথক দুটি ইসলামী জালসা একইস্থানে আহবান করায় ১৪৪ ধারা জারি করে ইসলামী জালসা বন্ধ করার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোসা. শরীফুন্নেসা। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের তারাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তারাটিয়া জামেয়া কওমি মাদ্রাসার পক্ষে ১৭ই ফেব্রুয়ারি শুক্রবার ইসলামী জালসা আহ্বান করে। একই দিনে, একই সময়ে, একইস্থানে পৃথক ইসলামী জালসা আহ্বান করে খোদশিমলা এলাকাবাসীর পক্ষে ওয়াশিম উদ্দিন। এনিয়ে স্থানীয় মুসল্লিদের মাঝে টানটান উত্তেজনা দেখা দেয়। শান্তি শৃঙ্খলা ভঙ্গের শঙ্কায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোসা. শরীফুন্নেসা ১৪৪ধারা জারি করা সহ শৃঙ্খলা রক্ষার্থে দুটি ইসলামী জালসা বন্ধ করার নির্দেশ দেন।
স/শা

