রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জ
অদ্য ১৫ই জানুযারি ২০১৯ খ্রি. তারিখ সোমবার কিশোরগঞ্জ সদর উপজেলার দক্ষিণ মুকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কটিয়াদি রক্তদান সমিতি কর্তৃক ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ক্যাম্পেইন শেষে শিক্ষার্থীদের জন্য বিনোদন সামগ্রী বিতরণ এবং স্কুল প্রাঙ্গণে ফলদ বৃক্ষ রোপন করা হয়।
ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দক্ষিণ মুকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজিনা নাজনীন মিস্টি এর সভাপতিত্বে অুনষ্ঠিত এ আলোচনা সভায় প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-সচিব তরফদার মোঃ আক্তার জামীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন এর মহাসচিব আবদুর রহমান রুমী, বিশিষ্ট কবি ও দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি মাজহার মান্না, কটিয়াদি রক্তদান সমিতির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার এমদাদুল হক, বিশিষ্ট সমাজ সেবক মো: শাহাবুদ্দিন প্রমুখ।
ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন এ দক্ষিণ মুকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীর ব্লাড গ্রুপিং করানো হয়। এছাড়া প্রধান অতিথি অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিনোদনের জন্য একটি দোলনা উপহার দেন এবং স্কুল প্রাঙ্গণে বিভিন্ন ফলদ বৃক্ষ রোপন করেন। তিনি স্কুলের সৌন্দর্য বর্ধনের জন্য স্কুলের প্রধান শিক্ষকের নিকট একটি সুন্দর ওয়াল ম্যাট তুলে দেন। প্রধান অতিথি তার বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মানে শিক্ষার্থীদের নিজেদের প্রস্তুত হওয়ার আহবান জানান। এছাড়া স্বাধীনতার প্রকৃত ইতিহাস শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার জন্য স্কুলের শিক্ষকদের প্রতি আহবান জানান।
স/এষ্

