ঢাকাশনিবার , ১৩ মার্চ ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফেসবুকে সাংবাদিকের বিরুদ্ধে পোস্ট, একজনের বিরুদ্ধে জিডি

চমক নিউজ, ময়মানসিংহ
মার্চ ১৩, ২০২১ ২:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

ফেসবুকে সাংবাদিকের বিরুদ্ধে পোস্ট, থানায় জিডি

স্টাফ রিপোর্টারঃ সিলেটের স্থানীয় সাংবাদিক ফয়সাল কাদিরের বিরুদ্ধে ফেসবুকের মাধ্যমে হুমকি দিয়ে মানহানিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে, জৈনক কুদ্দুসসহ তার নিয়ন্ত্রণাধীন কয়েকটি ফেসবুক আইডির বিরুদ্ধে শাহপরান (রহঃ) থানায় সাধারণ ডায়েরী করেছেন ভুক্তভোগী সাংবাদিক ।

সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, সাংবাদিক ফয়সাল কাদির দীর্ঘদিন ধরে সুনামের সাথে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন । মাদক, সন্ত্রাস- দাঙ্গা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সব সময় তিনি সংবাদ প্রকাশ করে থাকেন । আর এই সংবাদ প্রকাশের কারনেই মাদক, সন্ত্রাস- দাঙ্গা সৃষ্টিকারীদের বিষফোঁড়া হয়ে উঠেন সাংবাদিক ফয়সাল কাদির ।

যার কারনে শাহপরান (রহঃ) থানার উপশহর এলাকার রাজীব উল্লাহর ছেলে, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও দাঙ্গাসৃষ্টিকারী কুদ্দুস তার নিজ নামীয় কুদ্দুস এবং বাংলা নিউজ নামের দুইটি ফেসবুক আইডি থেকে সাংবাদিক ফয়সাল কাদিরকে উদ্দেশ্য করে, বিভিন্ন রকম হুমকি দিয়ে মানহানিকর একের পর এক স্ট্যাটাস দেয় ।

তাই জীবনের নিরাপত্তা ও মাদক ব্যবসায়ী কুদ্দুসের বিচার চেয়ে শাহপরান (রহঃ) থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন সাংবাদিক ফয়সাল কাদির, যার সাধারণ ডায়েরী নং- ৪৪১, তাং- ৯/৩/২০২১ইং । একই সাথে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরেও লিখিত অভিযোগ পাঠিয়েছেন সাংবাদিক ফয়সাল কাদির ।

সাধারণ ডায়েরীটির সত্যতা নিশ্চিত করে শাহপরান (রহঃ) থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান বলেন, বিষয়টি আমরা গভীর ভাবে খতিয়ে দেখছি । তদন্ত সাপেক্ষে সর্বাত্মক আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

স/বি