ঢাকামঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফেসবুকের অজানা কিছু তথ্য

admin
ফেব্রুয়ারি ৬, ২০১৮ ১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

২০০৪সালের ৪ ফেব্রুয়ারি ফেসবুক তার সফর শুরু করেছিল। সেই সফরে ফেসবুকের বন্ধুর সংখ্যা আজ অগণিত। এমন একদিনে চলুন ফেসবুক এবং তার প্রতিষ্ঠাতার বিষয়ে জেনে নেওয়া যাক অজানা কিছু তথ্য।

* জুকারবার্গের ফলোয়ারের সংখ্যা সাড়ে চার লাখ হলেও তিনি আজ পর্যন্ত মাত্র ১৯টি ট্যুইটই নাকি করেছেন। তিনি বেশিরভাগ ক্ষেত্রে ফেসবুককেই যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করেন।

* গ্রে কালারের টি শার্টে মার্ক জুকারবার্গকে দেখা যায়। এ নিয়ে অনেকের মনে কৌতূহলও রয়েছে। এর কারণ হল, তিনি এতোটাই ব্যস্ত থাকেন যে একই ধরনের বা কালারের টি শার্ট পরেন। তাঁর মতে এতে পোশাক সম্পর্কে ভাবনা-চিন্তা বেশি করতে হয় না। এবং তাঁর অনেক সময়ও বেঁচে যায়।

* এক সাক্ষাৎকারে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জুকারবার্গ জানিয়েছিলেন, তিনি একবার অনলাইন টেস্ট করার সময় জানতে পেরেছিলেন যে তিনি বর্ণান্ধ। লাল-সবুজ রংয়ে বর্ণান্ধতা রয়েছে তাঁর। তাই ফেসবুককে তাঁর ইচ্ছানুসারে নীল বর্ণই দেওয়া হয়।

* জুকারবার্গ পশুপ্রেমী। কুকুর তাঁর খুবই পছন্দের। তাঁর একটি পোষ্য কুকুর রয়েছে যার নাম বিস্ট। এবং ফেসবুকে তার ভক্তের সংখ্যা ২মিলিয়ন।

* রোম্যান্সের ক্ষেত্রেও জুকারবার্গ অনেকের থেকেই এগিয়ে। গার্লফ্রেন্ড প্রিসিলা চ্যানের পরিবারের সঙ্গে কথা বলতে একসময় তিনি চীনা ভাষা শিখেছিলেন। প্রিসিলা বর্তমানে তাঁর স্ত্রী।

* বেশ কিছুদিন আগে পর্যন্তও মার্ক জুকারবার্গকে ব্লক করা যেত না। কিন্তু এখন তা সম্ভব বলে জানা গিয়েছে।

স/এষ্