ঢাকাবুধবার , ৯ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফের লাইভে রুবি, প্রশ্ন তুললেন সালমানের স্ত্রীর আচরণ নিয়ে (ভিডিও)

admin
আগস্ট ৯, ২০১৭ ৯:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

সালমান শাহর মৃত্যু নিয়ে হঠাৎ সরগরম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। আর সেটা শুরু হয়েছে গত সোমবার জনপ্রিয় এই চিত্রনায়কের হত্যা মামলার অন্যতম আসামি রুবির একটি ভিডিও প্রকাশের মাধ্যমে।

আজ সকাল ৮টা ৩৪ মিনিটে তিনি ফেসবুকে ফের লাইভে আসেন।

এসময় তিনি একটানা প্রায় ২৫ মিনিট লাইভে থেকে সালমান শাহর মৃত্যুর পরবর্তী বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলেছেন। প্রশ্ন তুলেছেন সালমান শাহর স্ত্রী সামিরার আচরণ নিয়েও।  লাইভের এক পর্যায়ে তিনি প্রশ্ন ছুড়েছেন, সামিরা কেন কথা বলেনা? সামিরা কেন সামনে আসেনা? ওকি ভিআইপি? বাংলাদেশের প্রধানমন্ত্রীর থেকেও কী উপরে যে উনি কথা বলতে পারেন না? জনগণের সামনে আসতে পারেনা? কেন ওনার ভয়? কারণ কথা বলতে পারবে নাতো, জবাব নাইতো।

তিনি আরো বলেন, ‘সামিরা কেন সামনে এসে বলেনা যে, আমি কি করেছি, আমাকে নিয়ে কেন এত প্রশ্ন বা আমার কি কারণ ছিল যে আমি ওকে খুন করবো। ‘কিছুইতো বলে না ও, যা বলে ওর বাপ শফিকুল হক হীরা।

সালমান শাহের মৃত্যুর দিনের একটি ঘটনা তিনি উল্লেখ করেন। ভিডিওতে তিনি বলেন, ইমন যেদিন মারা যায় সেদিন সামিরা একটা কাপড়ের পুটলার মধ্যে কিছু একটা দিয়েছিল, যেটা আমি আমার ছেলের কাছ থেকে শুনেছি।

ভিডিওতে তিনি বলেন, এটি একটি খুন যেহেতু হাসবেন্ড মারা যাওয়ার পর সামিরা হাসপাতালে না গিয়ে গয়নাগাটি বা কোন কিছু আমি জানিনা কি ছিল ওই কাপড়ের মধ্যে বাধা। এগুলো নিয়ে ব্যস্ত ছিল।

ভিডিওতে তিনি আবার বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা তা আমি জানিনা। আগের ভিডিওতে আমি এটাকে হত্যা বলেছিলাম। কারণ তখন আমি ইমোশনাল ছিলাম বেশি, যার কারণে আমি বলেছিলাম এটা হত্যা। হত্যা কি আত্মহত্যা এটাতো ঠিকমত যদি আবার সামিরা বা সামিরার বাবাকে নিয়ে জিজ্ঞাসা করা হয়, তাহলে ঠিকই বের হবে।

Posted by Ruby Sultana on Tuesday, August 8, 2017

স/এষ্