ঢাকাবৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফের রাষ্ট্রপতি পদে আবদুল হামিদকেই মনোনয়ন

admin
ফেব্রুয়ারি ১, ২০১৮ ২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

রাষ্ট্রপতি পদে মো. আবদুল হামিদকেই মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সরকারি দল আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে মো. আবদুল হামিদকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ ও বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রাতে সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা জানান।

তিনি বলেন, বর্তমান সময় সবকিছু বিবেচনা করেই বর্তমান মহামান্য রাষ্ট্রপতিকেই মনোনয়ন দেয়ার বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আমাদের মনোনয়ন দিয়েছি। অন্য কোনো দল প্রার্থী দিবে কী না এটা তাদের ব্যাপার।

আগামী ১৮ ফেব্রুয়ারি ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা ৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ৭ ফেব্রুয়ারি যাচাই-বাছাইয়ের পর ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ইতোমধ্যে, সংসদ সচিবালয় ভোটারদের তালিকা নির্বাচন কমিশনে পাঠিয়েছে।

প্রার্থীর সংখ্যা একজনের বেশি না হলে রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। আর একাধিক প্রার্থী হলে সংসদের অধিবেশন কক্ষে বিধিমালা অনুযায়ী ভোট হবে। ১৯৯১ সালের পর রাষ্ট্রপতি পদে ভোট হয়নি। ভোট হোক আর না-ই হোক আওয়ামী লীগের প্রার্থীই পরবর্তী রাষ্ট্রপতি হবেন, এটাই স্বাভাবিক। কারণ, বর্তমান সংসদে দুই-তৃতীয়াংশেরও বেশি সংখ্যাগরিষ্ঠতা রয়েছে আওয়ামী লীগের।

স/এষ্