ঢাকামঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফের বিনামূল্যে ৪ শতাধিক রোগীর সেবা দিল আদ্-দ্বীন হাসপাতাল

admin
ফেব্রুয়ারি ২৮, ২০১৭ ১১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

রোগী হয়ে এসেছিলাম সুস্থ হয়ে ফিরে যাচ্ছি। খুব ভালো লাগছে। সত্যি আদ্-দ্বীন হাসপাতাল প্রসংসার দাবিদার।’

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে বিনামূল্যে প্রস্রাবের সমস্যাজনিত চিকিৎসা নিতে চাঁদপুর থেকে আশা রোগী আবুল কালাম আজাদ এমন কথা ব্যক্ত করলেন।

আদ্-দ্বীন হাসপাতালে মাসব্যাপী বিনামূল্যে প্রস্রাবের সমস্যাজনিত চিকিৎসার সমাপনী দিন ছিল আজ মঙ্গলবার।

চিকিৎসা সুবিধা নিতে বিভিন্ন জেলা থেকে আসা রোগীরা সমাপনী অনুষ্ঠানে তাদের নিজ নিজ বক্তব্য তুলে ধরেন।

বরিশাল থেকে আসা একেএম সামসুজ্জামান বলেন, বাংলাদেশে যত হাপাতাল আছে তার মধ্যে সেবার দিক থেকে আদ্-দ্বীন হাপাতাল এগিয়ে। তিনি বলেন, বিনামূল্যে এত ভালো চিকিৎসা অন্য হাসপাতালে টাকা দিয়েও পাওয়া যাবে না। আদ্-দ্বীন হাসপাতালের মতো অন্য হাপাতালগুলোও যেন বিনামূল্যে এমন চিকিৎসা ব্যবস্থা চালু করেন। তাহলে আর বয়স্কদের প্রস্রাবজনিত সমস্যায় ভুক্ততে হবে না।

ঢাকা থেকে আশা কাজী আহমেদ বলেন, এমন চিকিৎসা আর কোথাও পাওয়া যাবে না। তিনি হাসপাতালের সকল ডাক্তার, নার্স ও বয়দের প্রসংশা করেন।

যশোর থেকে আসা আঃ মজিদ বলে, টাকা পয়সার অভাবে অপারেশন করাতে পারিনি। কিন্তু আদ্-দ্বীন হাসপাতালে আমাকে বিনামূল্যে চিকিৎসা করিয়েছেন। অনেক হাসপাতালে গিয়েছি কেউ বিনামূল্যে অপারেশন করতে চায় না।

চাঁদপুর থেকে আসা আইয়ূব আলী বলেন, অনেক ভালো লাগছে এখানে এসে বিনামূল্যে চিকিৎসা নিয়ে আজ আমি সুস্থ। অনেক হাসপাতাল ৫০ হাজার টাকা চেয়েছেন। এখানে কোনো টাকা লাগেনি।

এছাড়া অন্য রোগীরাও বলেন, বর্তমানে হাসপাতালে ভালো সেবা, ভালো চিকিৎসা, ভালো ব্যবহার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা পাওয়া দুস্কর। সে দিক থেকে ব্যতিক্রম আদ্-দ্বীন হাসপাতাল। এখানে বিনামূল্যে ভালো চিকিৎসাসেবা পাওয়া যায়।

সমাপনী বক্তব্য আদ্-দ্বীন হাসপাতালের প্রফেসর আফিকুর রহমান বলেন, ১৯ বছর ধরে আদ্-দ্বীন হাসপাতাল মানুষের সেবা করে যাচ্ছে। এখানে স্বল্প খরচে সব ধরনের সেবা দেয়া হয়।

এছাড়া প্রতি বছরের ন্যায় এবার আদ্-দ্বীন হাসপাতাল বিনামূল্যে প্রস্রাবজনিত ৪ শতাধিক রোগীদের সব ধরনের সেবা দিয়েছি আমরা।

স/শা