ঢাকাসোমবার , ২০ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফের নচিকেতা

admin
নভেম্বর ২০, ২০১৭ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

জয় শাহরিয়ারের কথা ও সুরে আবারও গাইলেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। চলতি বছর পয়লা বৈশাখে জয় শাহরিয়ারের কথা ও সুরে নচিকেতার প্রথম গান ‘হয়তো আবার’ শ্রোতামহলে প্রশংসিত হয়।

তারই ধারাবাহিকতায় আবারও গানে গানে এক হলেন দুই বাংলার দুই প্রজন্মের এই শিল্পীদ্বয়। ১৫ নভেম্বর জয়ের কথা ও সুরে ‘শেষ সময়’ শিরোনামের এ গানটিতে কলকাতার পার্ক স্ট্রিটের মিউজিক রুম স্টুডিওতে কণ্ঠ দেন নচিকেতা চক্রবর্তী। এ প্রসঙ্গে নচিকেতা বলেন, ‘নতুন যারা কাজ করছে দুই বাংলায় তাদের মধ্যে জয়ের কাজ আমার বেশ ভালো লেগেছে। ও একজন কবি। লিরিকে কাব্য না থাকলে সেটা আমার পছন্দ নয়। জয়ের গানে কাব্য আছে। ’ জয় বলেন, ‘যাদের গান শুনে গান গাই নচি’দা তাদের একজন। নচি’দাকে দিয়ে আমার প্রথম গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। অনেকেই গানটির প্রশংসা করেছেন। ওনার জন্য গান করতে পারাটা আমার কাছে স্বপ্নের মতোই। তারই ধারাবাহিকতায় এবারের গানটি করা। আশা করি এই গানটিও ভালো লাগবে।   গানটি নতুন বছরের প্রথম দিন মুক্তির পরিকল্পনা করেছেন জয়। এটি মুক্তি পাবে এমোজ রেকর্ডসের ব্যানারে।

স/মা