ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফুলবাড়ীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু

admin
অক্টোবর ৪, ২০২০ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে পড়ে বৈশাখী আক্তার নামের ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (০৪ সেপ্টেম্বর ২০২০) দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের হাজীটারি এলাকায়। নিহত ওই শিশু একই ইউনিয়নের বেড়াকুটি হাটের ঝাকুয়াটারী গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাবা-মা গার্মেন্টসে চাকরি করার কারনে ঢাকায় থাকেন। শিশু বৈশাখী একই ইউনিয়নের ধর্মপুর হাজিটারী গ্রামে নানা একরামুল হকের বাড়িতে থাকে। রোববার সকালে শিশুটিকে খুঁজে পাচ্ছিল না নানা বাড়ির লোকজন। আশপাশ খোঁজাখুঁজি করে একই গ্রামের এমদাদুল হকের পুকুর থেকে শিশুটির ভাসমান লাশ উদ্ধার করে এলাকাবাসী। এ ঘটনায় পরিবারটিতে শোকের মাতম চলছে।

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান,এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

স/এষ্