ঢাকাশুক্রবার , ২৭ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফুলবাড়ীতে গাঁজাসহ নারী আটক

nayem ahmed
নভেম্বর ২৭, ২০২০ ১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীতে গাঁজাসহ নারী আটক

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৮ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। আটককৃত ওই নারী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন এর পূর্ব ফুলমতি গ্রামের তাজুল ইসলামের স্ত্রী হামিদা বেগম (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই হাবিবুর রহমান, ইয়াসিন আলী ও এএসআই মোয়াজ্জেম হোসেন সঙ্গীয় ফোর্সসহ তাজুলের বাড়িতে অভিযান চালায়। এ সময় স্থানীয়দের উপস্থিতিতে ঘর থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় তাজুলের স্ত্রী হামিদা বেগমকে করে থানায় নিয়ে আসেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। জেলহাজতে প্রেরণ করা হবে।

স/এষ্