ফুলপুর পৌরসভায় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে সংবর্ধনা
মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি-
ময়মনসিংহের ফুলপুর পৌরসভা কর্তৃক শুক্রবার বিকালে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপিকে সংবর্ধনা দেয়া হয়েছে। প্রতিমন্ত্রী ফুলপুর পৌরসভার সামনে উপস্থিত হলে ফুলপুর পৌরসভার পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয।
এ সময় লাল গালিচার উপর দিয়ে পৌরসভা চত্বরে সংবর্ধনা অনুষ্ঠান মঞ্চে যাওয়ার সময় এমবিশন রেসিডেন্সিয়াল স্কুলের চৌকস স্কাউট ও ছাত্ররা ফুল ছিটিয়ে প্রতিমন্ত্রীকে বরন করতে দেখা যায়। ফুলপুর পৌরসভা কর্তৃক সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
ফুলপুর পৌরসভার মেয়র মি. শশধর সেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় ফুলপুর পৌরসভা কর্তৃক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপিকে সংবর্ধনা ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, ফুলপুর থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ হাকিম সরকার, পৌর আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ আব্দুল খালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভিন লাকি, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বাদশা আলমগীর, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলামসহ ফুলপুর পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যাক্তিগণ।
স/বি

