ফুলপুর উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
ময়মনসিংহ ফুলপুর উপজেলা প্রতিনিধি মোঃকামরুল ইসলাম খান- জমি ও গৃহ প্রদান ৩য় পর্যায়ের (২য় ধাপ) কার্যক্রমের শুভ উদ্বোধন বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত। আজ সকাল ১০টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উক্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এ সময় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, উপজেলার ইঞ্জিনিয়ার রাকিব উল হাফিজ, পিআইও আশিষ কুমার, সহকারী প্রগ্রোমার হাবিবুল্লাহ, একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর প্রমুখ।
উল্লেখ্য যে, আগামী ২১ জুলাই -২০২২ তারিখ ফুলপুরসহ ৫২টি উপজেলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন হিসেবে ঘোষণা করবেন। এ সময় সাংবাদিকদের মাঝে ছিলেন সিনিয়র সাংবাদিক নুরুল আমিন আব্দুল মান্নান মোস্তফা খান সেকান্দর আলী প্রমুখ।
স/বি

