ঢাকারবিবার , ২০ জুন ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফুলপুরে ৩০ ভূমি ও গৃহহীন পরিবারে প্রধানমন্ত্রীর উপহার ঘরের চাবি ও দলিল হস্তান্তর

চমক নিউজ, ময়মানসিংহ
জুন ২০, ২০২১ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ফুলপুরে ৩০ ভূমি ও গৃহহীন পরিবারে প্রধানমন্ত্রীর উপহার ঘরের চাবি ও দলিল হস্তান্তর

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি-
মুজিবশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ময়মনসিংহের ফুলপুরে দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ৩০ পরিবারের মাঝে রবিবার সকালে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত ঘরের চাবি ও দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি ।
প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর ও ভূমি হস্তান্তর কার্যক্রম উদ্বোধনের পর ফুলপুরে ৩০টি পরিবারের মাঝে ঘর ও জমির মালিকানা হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গৃহায়ণ ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি উপকারভোগী ছাবিনা ইয়াসমিন, হাদিছা খাতুন, মিনারা খাতুন ও ইনুর মা’সহ অন্যদের নির্মিত ঘরের চাবি, জমির দলিল, নামজারী খতিয়ান, ডিসিআর এর কপি এবং ঘর প্রদানের সনদ সমন্বয়ে সজ্জিত ফোল্ডার হস্তান্তর করেন।
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ৩০ পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ ময়মনসিংহের উপ পরিচালক গালিব খান, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, পৌর মেয়র শশধর সেন, ফুলপুর থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ হাকিম সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, তারাকান্দা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবুল মিয়া সরকার, ফুলপুর পৌর আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি তানজিল আহমেদ, সাধারন সম্পাদক মাহবুবুর রহমানসহ ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপকারভোগীগণ।
স/বি